ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
গাজা থেকে পালিয়ে দক্ষিণ আফ্রিকায় আশ্রয় নিলেন ১৭০ ফিলিস্তিনি
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি হামলার কারণে বিধ্বস্ত গাজা উপত্যকা থেকে পালিয়ে আসা ১৭০ জন ফিলিস্তিনি শরণার্থী দক্ষিণ আফ্রিকায় আশ্রয় নিয়েছেন। তারা বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নাইরোবি থেকে একটি চার্টার্ড ফ্লাইটে জোহানেসবার্গের ও আর থাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
দক্ষিণ আফ্রিকায় ফিলিস্তিনি নাগরিকদের আগমন ঘটেছে দেশের বৃহৎ দাতব্য সংস্থা গিফট অব দ্য গিভারস-এর সহযোগিতায়। শুরুতে বৈধ পারমিট না থাকার কারণে তাদের বিমানেই দিনের পর দিন অপেক্ষা করতে হয়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও হোম এফেয়ার্স মন্ত্রণালয়ের সহযোগিতায় তাদের দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। রাতের বেলা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসে, যে তারা সবাই শরণার্থী হিসেবে দক্ষিণ আফ্রিকায় থাকবেন এবং এসাইলামের সুযোগ পাবেন।
এটি গাজায় গণহত্যার শিকার হয়ে পালিয়ে আসা ফিলিস্তিনিদের দক্ষিণ আফ্রিকায় পরিবহনের দ্বিতীয় বিমান। এর আগে, মাসের শেষের দিকে প্রথম বিমানটি ১৭৬ জন ফিলিস্তিনিকে নিয়ে ওআর ট্যাম্বো বিমানবন্দরে অবতরণ করেছিল।
সিভিল সোসাইটি অ্যাকশন গ্রুপের স্থানীয় মুখপাত্র নাঈম জিনা উল্লেখ করেছেন, জোহানেসবার্গের আশেপাশের গেস্টহাউস ও হোটেলগুলোতে শরণার্থীদের সাত দিনের জন্য বুকিং দেওয়া হয়েছে। এরপর এই সংস্থার সঙ্গে তাদের সকল যোগাযোগ বন্ধ হয়ে যাবে।
এদিকে স্থানীয় মানবাধিকার সংগঠন ও মুসলিম সম্প্রদায় তাৎক্ষণিকভাবে খাদ্য, আশ্রয় ও চিকিৎসা সহায়তা প্রদান করেছে। শরণার্থী নীতি ও মানবিক ভূমিকায় দক্ষিণ আফ্রিকা একটি নতুন অধ্যায় খুলে দিয়েছে। গিফট অব দ্য গিভারস-এর প্রধান ড. ইমতিয়াজ সুলাইমান সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি