ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
মেট্রো স্টেশন ও ট্রেনের ভেতরে ভিডিও ধারণ নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক: মেট্রোরেল স্টেশন কিংবা ট্রেনের ভেতরে শখের বশে ভিডিও ধারণ বা টিকটক-রিলস বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার দিন শেষ হচ্ছে। যাত্রীদের নিরবিচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে এবং স্টেশনের শৃঙ্খলা বজায় রাখতে অনুমতি ছাড়া সব ধরনের ভিডিও ধারণ ও প্রচারের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কঠোর অবস্থানের কথা জানিয়েছে।
ডিএমটিসিএল-এর পরিচালক (প্রশাসন) এ. কে. এম. খায়রুল আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, মেট্রোরেল স্টেশন, প্ল্যাটফর্ম, কনকোর্স হল, প্রবেশ ও বহির্গমন পথ এবং চলন্ত ট্রেনের ভেতরে পূর্বানুমতি ছাড়া যেকোনো ধরনের ভিডিও করা এখন থেকে আইনত দণ্ডনীয়। বিশেষ করে যারা ব্যক্তিগত বা বাণিজ্যিক উদ্দেশ্যে ইউটিউব ও ফেসবুকের জন্য শর্ট ভিডিও তৈরি কিংবা লাইভ স্ট্রিমিং করেন, তাঁদের জন্য এই নির্দেশনা মানা বাধ্যতামূলক করা হয়েছে।
কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই নির্দেশ অমান্য করে কেউ যদি লেন্স বা ক্যামেরা সচল রাখেন, তবে তাঁর বিরুদ্ধে বিদ্যমান আইন ও নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। মূলত মেট্রোরেল চত্বরকে একটি পেশাদার ও নিরাপদ যাতায়াত মাধ্যম হিসেবে ধরে রাখতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
তবে যারা পেশাদার বা বাণিজ্যিক প্রয়োজনে শুটিং বা ফটোগ্রাফি করতে চান, তাঁদের জন্য ভিন্ন পথ খোলা রাখা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ধরনের ক্ষেত্রে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অবশ্যই ‘বাণিজ্যিক স্পেস ভাড়া/ইজারা নীতিমালা ২০২৩’ অনুসরণ করতে হবে। এক্ষেত্রে আগেভাগেই কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক আবেদন করে লিখিত অনুমোদন সংগ্রহ করা বাধ্যতামূলক। অনুমোদিত প্রক্রিয়া ছাড়া অন্য কোনোভাবে মেট্রো এলাকায় ক্যামেরা ব্যবহারের সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছে ডিএমটিসিএল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত