ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
খেলোয়াড়রা সহযোগিতা না করলে নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে: সিইসি
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনে রাজনৈতিক দলগুলো অংশ নেবে, আর নির্বাচন কমিশন (ইসি) নিজেকে নিরপেক্ষ রেফারির মতো দেখানোর চেষ্টা করবে। তবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, খেলোয়াড়রা যদি সহযোগিতা না করেন, তাহলে কমিশনের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে এবং পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে শুভেচ্ছা বক্তব্যে সিইসি এই মন্তব্য করেন।
নির্বাচন কমিশন আগেই পোস্টার নিষিদ্ধ করলেও সারা ঢাকা শহর এখনো পোস্টারে ভর্তি। এ প্রসঙ্গে সিইসি বলেন, “ইসি যখন পোস্টার নিষিদ্ধ করেছে, শহরের এই চিত্র অনভিপ্রেত। যদি দলগুলো স্ব-উদ্যোগে পোস্টার সরায়, তা হবে সবচেয়ে ভদ্র আচরণ। আচরণবিধি ভঙ্গের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, ‘বিশেষ পরিস্থিতিতে’ কমিশনের ওপর নানা ধরনের চাপ আসছে। বিশেষ পরিস্থিতি এবং বিশেষ সরকারের অধীনে নির্বাচন করতে গিয়ে এই চাপ আরও বেড়েছে। তাই তিনি নির্বাচনে অংশগ্রহণকারীদের কাছ থেকে আগের চেয়ে অনেক বেশি সহযোগিতা প্রত্যাশা করছেন।
সিইসি সামাজিক যোগাযোগমাধ্যমে অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এই ধরনের অপব্যবহারকে একটি মসিবত বা বড় বিপদ হিসেবে উল্লেখ করেন এবং সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ডিসেম্বরেই দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত