ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপ শুরু
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য মোট ৪ হাজার ১৬৬ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তিটি বুধবার রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন করা যাবে ১৪ নভেম্বর থেকে শুরু করে ২৭ নভেম্বর পর্যন্ত।
এর আগে ৫ নভেম্বর দেশের ছয় বিভাগ রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ এর জন্য প্রথম ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই ধাপে শূন্য পদের সংখ্যা ছিল ১০ হাজার ২১৯টি। প্রথম ধাপের অনলাইন আবেদন শুরু হয় ৮ নভেম্বর এবং চলবে ২১ নভেম্বর পর্যন্ত।
চলতি বছরের ২৮ আগস্ট ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরপর ৩১ আগস্ট আট সদস্যের ‘কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি’ গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান হচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, আর সদস্যসচিব অধিদপ্তরের নীতি ও পরিচালনা বিভাগের পরিচালক। এছাড়া কমিটিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এবং সরকারি কর্ম কমিশনের প্রতিনিধি রয়েছেন।
পরে ২ নভেম্বর সংশোধিত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫ প্রকাশ করা হয়। এতে নতুন সৃষ্টি করা সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাদ দেওয়া হয়েছে। এছাড়া কয়েকটি শব্দগত পরিবর্তনও আনা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর