ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মির্জা ফখরুলসহ ২ মন্ত্রী ও ৫ প্রতিমন্ত্রীর একান্ত সচিব নিয়োগ
নিজস্ব প্রতিবেদক: নতুন সরকারের প্রশাসনিক কার্যক্রম ও দাপ্তরিক কাজে গতি আনতে এবার মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের একান্ত সচিব নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সাতজন কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে পদায়ন করে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই আদেশের মাধ্যমে বিএনপি মহাসচিবসহ বেশ কয়েকজন প্রভাবশালী মন্ত্রী ও প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সচিব নিশ্চিত করা হলো।
প্রজ্ঞাপন অনুযায়ী, স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পেয়েছেন ওএসডি উপসচিব মো. মনিরুজ্জামান। একইসাথে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের একান্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব রবীন্দ্র চাকমাকে।
মন্ত্রণালয় থেকে আরও পাঁচজন প্রতিমন্ত্রীর জন্য সহকারী একান্ত সচিব (এপিএস) নিযুক্ত করা হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সহকারী হিসেবে মো. ইব্রাহিম খলিল এবং বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের সহকারী হিসেবে মো. জুনাইদ নিয়োগ পেয়েছেন। এছাড়া স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিতের এপিএস হয়েছেন মো. আল মামুন এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী ফকির মাহবুব আনামের সহকারী হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শরিফুল ইসলাম। প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিনের একান্ত সচিব পদে নিয়োগ পেয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবীব জিশান।
এসব কর্মকর্তাদের বেতন ও ভাতার বিষয়ে প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে। তারা “চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫’ অনুযায়ী (৯ম গ্রেড) ২২০০০-৫৩০৬০/-টাকা বেতন স্কেলে এ নিয়োগ পেয়েছেন।” শর্ত অনুযায়ী, সংশ্লিষ্ট মন্ত্রী বা প্রতিমন্ত্রীরা যতদিন তাদের পদে বহাল থাকবেন অথবা যতক্ষণ পর্যন্ত এই সচিবদের তাদের পদে রাখার ইচ্ছা পোষণ করবেন, ততক্ষণ পর্যন্ত এই নিয়োগ কার্যকর থাকবে।
উল্লেখ্য যে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর ১৭ ফেব্রুয়ারি দেশ পরিচালনার দায়িত্ব নেয় বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত এই নতুন মন্ত্রিসভায় বর্তমানে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন। প্রশাসনের শীর্ষ থেকে মাঠপর্যায়ে স্বচ্ছতা ও গতিশীলতা আনতেই দ্রুততম সময়ে এই ব্যক্তিগত সচিবদের নিয়োগ সম্পন্ন করা হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর