ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
মার্চে ঢাকা সফরে আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় মার্চের প্রথম সপ্তাহে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুরের আসা সম্ভাব্য সফরকে কেন্দ্র করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সম্ভাব্য ঢাকা সফরের বিষয়টি পর্যালোচনা করেন। একটি সূত্র জানিয়েছে, পল কাপুর সম্ভবত ৬ থেকে ৯ মার্চ ঢাকায় আসবেন।
দুই পক্ষই বৈঠকে পারস্পরিক সম্মান, ভাগ করা গণতান্ত্রিক মূল্যবোধ এবং শান্তি ও উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন। তারা দুই দেশের দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা করেন।
বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, উন্নয়ন সহযোগিতা, অভিবাসন এবং মানুষে মানুষে বিনিময়সহ গুরুত্বপূর্ণ সহযোগিতার ক্ষেত্রগুলো পর্যালোচনা করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের আসন্ন সফরের প্রেক্ষিতে রোহিঙ্গা ইস্যুতে মার্কিন মানবিক সহায়তার প্রশংসা করেন। তিনি মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য রাজনৈতিক সহায়তা কামনা করেন।
উভয় পক্ষই আশাবাদ প্রকাশ করেছেন যে, ভবিষ্যতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক সব ক্ষেত্রে বর্ধিত সহযোগিতার মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছাবে।
এর আগে, মার্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম-এর সঙ্গে বৈঠক করেন। সেখানে পারস্পরিক স্বার্থের দ্বিপাক্ষিক বিষয়গুলোর ওপর আলাপ হয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর