ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বুদ্ধিবৃত্তিক চর্চায় ডিআরইউতে ডিবেটিং ক্লাবের যাত্রা শুরু
নিজস্ব প্রতিবেদক: সদস্য ও তাদের সন্তানদের মধ্যে বিতর্কচর্চা বাড়িয়ে মানসিক ও বুদ্ধিবৃত্তিক উন্নয়ন ত্বরান্বিত করতে ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিবেটিং ক্লাব’ নামে নতুন একটি সংগঠন গঠন করা হয়েছে।
নয় সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে, যেখানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক এম এম জসিম (মীর মোহাম্মদ জসিম) আহ্বায়ক এবং সিনিয়র সদস্য শেখ মো. আরিফ সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটির অন্য সদস্যরা হলেন—অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল, কার্যনির্বাহী সদস্য মাহফুজ সাদী, কাজী শহীদুল আলম (আজকালের খবর), মো. রিয়াসাদ আজিম (রিয়াসাদ আজিম ডটকম) এবং আসিফ জামান সুমিত (একুশে টিভি)।
জানা গেছে, ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটি-২০২৬ সংগঠনের ভেতরে একটি ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। সেই উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবেই এই কমিটি গঠন করা হয়েছে।
এর আগে গত ১২ জানুয়ারি সংগঠনের সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী সভায় ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিবেটিং ক্লাব’ প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদিত হয়। সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে আহ্বায়ক কমিটি চূড়ান্ত করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর