ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
আপনার স্মার্টফোনের কত বয়স কত? জানুন বের করার পদ্ধতি
সরকার ফারাবী: স্মার্টফোনের বয়স জানতে চান? সহজ কয়েকটি নির্ভরযোগ্য উপায়ে জানা সম্ভব আপনার প্রিয় ডিভাইসটি ঠিক কবে তৈরি হয়েছিল। সবচেয়ে নিশ্চিত উপায় হলো ফোনের রিটেল বক্স দেখা। সাধারণত বক্সের পেছনে বা পাশে Manufacturing Date বা Made On লেখা থাকে, যেখান থেকে ফোনটির তৈরি হওয়ার সময় সহজেই জানা যায়। তবে অনেকে বক্স হারিয়ে ফেলেন তাদের জন্যও রয়েছে বিকল্প পদ্ধতি।
সেটিংস মেনুতেও লুকানো তথ্য
ফোনের Settings > About Phone সেকশনেই লুকিয়ে থাকে ম্যানুফ্যাকচারিং ডেট। বেশিরভাগ ব্র্যান্ডেই এখানে Build Number বা Manufactured On লেখা থাকে। তবে বিভিন্ন কোম্পানির ফোনে এই অপশনটির অবস্থান আলাদা হতে পারে, তাই একটু খুঁজে দেখা দরকার।
অনলাইন অর্ডার ইতিহাসে সূত্র
যদি স্মার্টফোনটি অনলাইন প্ল্যাটফর্ম যেমন দারাজ, আজিয়াটা বা অ্যামাজন থেকে কেনা হয়, তাহলে সেই অ্যাকাউন্টে লগইন করে Order History তে গেলে ক্রয়ের তারিখ দেখা যাবে। এর মাধ্যমে ফোনটি কখন তৈরি ও ডেলিভারি হয়েছিল, তারও আনুমানিক ধারণা পাওয়া যায়।
থার্ড-পার্টি অ্যাপের সাহায্যে আরও নির্ভুলভাবে
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য Phone Info নামের অ্যাপটি বেশ কার্যকর। গুগল প্লে স্টোর থেকে এটি ইনস্টল করে Device > First Seen অপশন খুললেই ফোনটি প্রথম চালু হওয়ার সময় বা তৈরির তারিখ সম্পর্কে বিস্তারিত জানা যায়।
ম্যানুফ্যাকচারিং কোড ব্যবহার করে জানুন
আরেকটি উপায় হলো ফোনের ডায়ালারে বিশেষ কোড ব্যবহার করা। যেমন—
*#197328640#, *#*#197328640#*#* বা *#0000# এই কোডগুলো ডায়াল করলে Service Menu খুলে যাবে, যেখানে ম্যানুফ্যাকচারিং ডেট উল্লেখ থাকে। তবে মনে রাখবেন, সব মডেলে কোডগুলো কার্যকর নাও হতে পারে।
গুগলে সার্চ করেও মিলবে ধারণা
সবশেষে, ফোনের মডেল নামটি গুগলে সার্চ করলেই পাওয়া যাবে অফিসিয়াল Launch Date। সেটির মাধ্যমেও ফোনটির বয়স সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাওয়া সম্ভব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)