ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র আয়োজনে বর্ষবরণ ও পিঠা উৎসব
ডুয়া নিউজ : যুক্তরাজ্যে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের আয়োজনে বর্ষবরণ এবং পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ জানুয়ারি লন্ডনের অদূরে রমফোর্ডের একটি কমিউনিটি সেন্টারে এই উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবে লন্ডন এবং তার আশেপাশের এলাকা ছাড়াও নরউইচ, ইন্সউইচ, স্লাউ থেকেও সদস্যরা স্বপরিবারে যোগ দেন।
মধ্যাহ্ন ভোজের পর শুরু হয় শুভেচ্ছা বক্তব্য। অনুষ্ঠান সঞ্চলনা করেন বুলবুল হাসান। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক মোহাম্মদ খালিদ মিল্লাদ, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অদীর রঞ্জন দাস, সদস্য সচিব ডঃ সিরাজুল হক চৌধুরী এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ডঃ রহমান জিলানী।
বক্তরা বৈরী আবহাওয়া সত্ত্বেও অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য এবং যাদের অক্লান্ত পরিশ্রমে এই অনুষ্ঠান আয়োজন সম্ভব হয়েছে তাদের সবাইকে ধন্যবাদ জানান। সাধারণ সম্পাদক এই বছরের বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা তুলে ধরেন এবং সবাইকে অংশগ্রহণের আহবান জানান।

এরপর শুরু হয় আবৃত্তি ও গানের আসর। আরজুমান্দ মুন্নির উপস্থাপনায় এই পর্বের স্বরচিত কবিতা পাঠ করেন তাহমিনা খাতুন। আবৃত্তি করেন সিনথিয়া দাস, নিনি, বাদল এবং উদয় শঙ্কর দাশ। বিভিন্ন আঙ্গিকের গান গেয়ে তিনি সবার প্রশংসা কড়িয়েছেন।
এসবের মধ্যেই চলছিল চা-চক্র আর বিভিন্ন রকমের পিঠা খাওয়া। সংগঠনের সব সদস্য বিশেষ আন্তরিকতার সঙ্গে কাজ করে এই অনুষ্ঠান সফল করে তুলেছেন। এর মধ্যে আশরাফ জামান, মিনারা সুলতানা, আসহাবুর হোসেইন, অজিত সাহা ও টগর বিশেষভাবে উল্লেখের দাবী রাখেন।
প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা অনুষ্ঠান শেষে পিঠার স্বাদ আর আবৃত্তি ও গানের রেশ নিয়ে সবাই ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইউকের আয়োজনে বর্ষবরণ ও পিঠা উৎসব থেকে বাড়ি ফেরেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)