ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
৯৭% তরুণ ভোট দিতে ইচ্ছুক: ইয়ুথ লিডারশিপ সেন্টারের জরিপ
নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশের তরুণ প্রজন্ম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের (বিওয়াইএলসি) এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, দেশের ৯৭ দশমিক ২ শতাংশ তরুণ ভোট দিতে আগ্রহী।
বুধবার (১২ নভেম্বর) রাজধানীর মহাখালীতে বিওয়াইএলসির প্রধান কার্যালয়ে আয়োজিত ‘ইয়ুথ ম্যাটারস সার্ভে–২৫’ প্রতিবেদনের তথ্য প্রকাশ অনুষ্ঠানে এই পরিসংখ্যান তুলে ধরা হয়।
জরিপে দেখা গেছে, ভোট দিতে আগ্রহী তরুণদের মধ্যে ১৯ দশমিক ৬ শতাংশ বিএনপিকে, ১৬ দশমিক ৯ শতাংশ একটি নতুন দল এনসিপিকে, এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ৯ দশমিক ৫ শতাংশ তরুণ ভোট দিতে চান। এছাড়া ৩ দশমিক ৬ শতাংশ তরুণ এনসিপির প্রতি সমর্থন জানিয়েছেন।
তবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে ভোটদান থেকে বিরত থাকবেন বলে জানিয়েছেন ৫৬ দশমিক ৯ শতাংশ তরুণ ভোটার, আর ৪৩ শতাংশ বলেছেন তারা ভোট দেবেন। উল্লেখযোগ্যভাবে, আওয়ামী লীগ–সমর্থক তরুণদের মধ্যেও ২০ শতাংশ বিএনপিকে ও ১৭ দশমিক ৮ শতাংশ জামায়াতকে ভোট দিতে চান বলে জরিপে উঠে এসেছে।
নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে তরুণদের মধ্যে উদ্বেগও স্পষ্ট। জরিপে অংশ নেওয়া ৪৯ শতাংশ তরুণ জানিয়েছেন, সরকারের প্রতি নির্বাচনী স্বচ্ছতা বিষয়ে তাদের আস্থা নেই।
এছাড়া তরুণদের তথ্য সংগ্রহের মাধ্যম নিয়েও জরিপে আকর্ষণীয় তথ্য উঠে এসেছে। ৬২ দশমিক ৩ শতাংশ তরুণ সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তথ্য সংগ্রহ করেন, যেখানে মাত্র ১৯ শতাংশ টেলিভিশনের ওপর নির্ভরশীল।
বিওয়াইএলসির এই জরিপ দেশের তরুণ প্রজন্মের রাজনৈতিক মনোভাব, তথ্যপ্রবাহ এবং ভোটাধিকার বিষয়ে আগ্রহের একটি গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরেছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ
- দেশের বাজারে কমেছে সোনার দাম
- যুক্তরাষ্ট্রে গিয়ে ফেরেননি, ঢাবি অধ্যাপককে অব্যাহতি
- আপনার মোবাইল থেকে ছবিসহ তথ্য চুরি করছে যেসব অ্যাপ