ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
পলক মুচ্ছাল: সঙ্গীত নয়, মানবসেবায় গিনেস রেকর্ড
বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় গায়িকা পলক মুচ্ছাল এবার গিনেস বুকে নাম লিখিয়েছেন সঙ্গীত প্রতিভার জন্য নয়, বরং মানবসেবার অসামান্য কাজের জন্য। তার স্বেচ্ছাসেবী সংস্থা ‘পলক পলাশ চ্যারিটেবল ফাউন্ডেশন’-এর মাধ্যমে তিনি ৩,৮০০ দুস্থ শিশুর হার্ট সার্জারির খরচ বহন করেছেন, যা তাকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এবং লিমকা বুক অফ রেকর্ডস-এ স্থান করেছে।
পলক জানান, তার এই মানবিক যাত্রা শুরু হয়েছিল ২০১১ সালে। ছোট পরিসরে তিনি প্রথমবার সাত বছরের এক শিশুর জীবন বাঁচিয়েছিলেন। এরপর থেকে তার প্রত্যেক কনসার্টই শিশুদের হার্ট সার্জারির জন্য আয়োজিত হয়।
গায়িকার ছোটবেলা থেকেই মানবসেবার প্রতি গভীর আগ্রহ ছিল; বয়স যখন ৭-৮ বছর, তখন দুস্থ শিশুদের কষ্ট দেখে মানুষের পাশে দাঁড়ানোর শপথ নিয়েছিলেন। সেই সময় কার্গিল যুদ্ধে আহত জওয়ানদের চিকিৎসার জন্য রাস্তায় গান গেয়ে ২৫ হাজার টাকা উপার্জন করেছিলেন। সেই ছোট উদ্যোগই আজ তাকে আন্তর্জাতিক খ্যাতি ও সম্মান এনে দিয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর