ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
আসিফের মন্তব্যের প্রতিবাদে জাতীয় স্টেডিয়ামে মৌন মিছিল
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবরের ১০ নভেম্বর অনুষ্ঠিত ক্রিকেট কনফারেন্সে ফুটবল ও ফুটবলারদের সম্পর্কে বিতর্কিত মন্তব্যের পর থেকে ফুটবলাঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এরপরের দিন, ১১ নভেম্বর, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বরাবর চিঠি পাঠান।
আজ সকালে জাতীয় স্টেডিয়ামে সাবেক ফুটবলার, কোচ ও সংগঠকরা আসিফ আকবরের বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবিতে প্রতিবাদী মৌন মিছিল করেন। জাতীয় দলের সাবেক ও বর্তমানে আবাহনীর কোচ মারুফুল হক মিছিলের নেতৃত্ব দেন। মিছিলটি স্টেডিয়ামের এক নম্বর গেট থেকে শুরু হয়ে প্রেস ক্লাব প্রদক্ষিণ শেষে আবার স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
মিছিলে বক্তব্য রাখার সময় মারুফুল হক বলেন, “আমাদের শান্তিপূর্ণ মৌন প্রতিবাদ প্রমাণ করবে আমরা ভদ্র। তবে যদি তিন দিনের মধ্যে আসিফ আকবর কোনো পদক্ষেপ না নেন, আমরা আমাদের মুরুব্বিদের সঙ্গে আলোচনা করে কঠোর কর্মসূচি ঘোষণা করব।” আসিফ আকবরের বক্তব্য ছিল, “ফুটবলারদের ব্যবহার খারাপ।”
জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি বলেন, “গতকাল তিনি মিডিয়ায় নানা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি সরাসরি বলেছেন ফুটবলারদের ব্যবহার খারাপ। বর্তমান ও সাবেক ফুটবলাররা তীব্র নিন্দা জানাচ্ছে। ক্ষমা না চাওয়ার ক্ষেত্রে আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব।”
মিছিলে অংশ নেন সাবেক জাতীয় ফুটবলার আব্দুল গাফফার, কায়সার হামিদ, বিপ্লব ভট্টাচার্য্য, মোহামেডানের কোচ আলফাজ আহমেদ, ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব, বাফুফে সদস্য ইকবাল হোসেন, ছাইদ হাসান কানন, গোলাম গাউস, সাইফুর রহমানসহ প্রায় শতাধিক ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তি। আবাহনীর ম্যানেজার ও বাফুফের সিনিয়র সদস্য সত্যজিত দাশ রুপু আংশিকভাবে মিছিলে উপস্থিত ছিলেন।
দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের পক্ষ থেকেও ব্যানার নিয়ে মিছিলে অংশ নেয়া হয়। ব্যানারে লেখা ছিল, “ক্রিকেট, ফুটবল, হকি সব ভাই ভাইয়ের সম্পর্ককে করেছে বৈরী। সকল খেলাই এক সুর এক প্রাণ। সব খেলাকেই করবো মনে প্রাণে সম্মান।” মোহামেডান ছাড়াও রহমতগঞ্জ ক্লাব, বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামসহ আরও অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান ব্যানার ও ফেস্টুন নিয়ে মিছিলে অংশ নেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট