ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
পাকিস্তান ভ্রমণে যুক্তরাজ্য নাগরিকদের সতর্কতা
ডুয়া ডেস্ক : পাকিস্তান ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাজ্যের সরকারি সংস্থা দ্য ফরেইন, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিস বা এফসিডিও। জারি করা নতুন নির্দেশিকায় পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ব্রিটিশ নাগরিকদের জন্য নিরাপত্তা ঝুঁকির বিষয়ে সতর্ক করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
প্রকাশিত নির্দেশিকায় পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের ১০ মাইলের মধ্যে ভ্রমণ এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। যেখানে নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত।
এছাড়া খাইবার-পাখতুনখোয়া (কেপি) প্রদেশের বেশ কয়েকটি এলাকা, যেমন বাজৌর, বান্নু, সোয়াত, পেশোয়ার এবং উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানসহ অন্যান্য অঞ্চল ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে।
কাকরোরাম হাইওয়ের মানসেহরা থেকে চিলাস পর্যন্ত এবং এন৪৫ হাইওয়ের মারদান থেকে চিত্রাল পর্যন্ত, বিশেষ করে কালাশ উপত্যকায় যাওয়াও নিরুৎসাহিত করা হয়েছে।
বেলুচিস্তানে শুধুমাত্র অত্যাবশ্যকীয় ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে, যেখানে এন১০ মোটরওয়ের দক্ষিণ অংশ এবং সিন্ধু সীমান্তসংলগ্ন এন২৫ মহাসড়কের নির্দিষ্ট অংশের বাইরে ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে।
আজাদ জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার ১০ মাইলের মধ্যে এবং সিন্ধু প্রদেশে নওয়াবশাহের উত্তরের কিছু এলাকায় ব্রিটিশ নাগরিকদের না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ