ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ আমিরাতের বড় দুই কোম্পানির
ডুয়া নিউজ: সংযুক্ত আরব আমিরাতের দুই প্রধান কোম্পানি- আবুধাবি পোর্টস গ্রুপ এবং মাসদার- বাংলাদেশে বন্দর উন্নয়ন, পরিচালনা ও লজিস্টিকস সহায়তার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।
আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আবুধাবি পোর্টস গ্রুপের (এডিপিজি) সিইও আহমেদ ইব্রাহিম আল মুতাওয়া এবং মাসদারের এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়ন ও বিনিয়োগ প্রধান ফাতিমা আলমাধলুম আলসুওয়াইদি সাক্ষাৎ করেন এবং বিনিয়োগ প্রস্তাব উপস্থাপন করেন।
প্রধান উপদেষ্টা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত।” তিনি এডিপিজি ও মাসদারের নির্বাহীদের উদ্যেশ্যে বলেন, “আপনারা আপনাদের টিম নিয়ে আসুন এবং যতগুলি কারখানা স্থাপন করতে চান, করুন।”
আবুধাবি পোর্টস গ্রুপ, যা বিশ্বের চতুর্থ বৃহত্তম বন্দর পরিচালনা ও লজিস্টিকস কোম্পানি, তারা এক সপ্তাহের মধ্যে বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় আগ্রহ প্রকাশ করেছে। তারা সম্প্রতি আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড, ডেনমার্কের এপি মুল্যালার মায়ের্স্ক এবং সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনালের পর বাংলাদেশে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশে প্রস্তাবিত তিন বে টার্মিনালের মধ্যে একটি টার্মিনালকে আবুধাবি পোর্টস গ্রুপ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে যৌথ উদ্যোগে অর্থায়ন ও পরিচালনার মাধ্যমে নির্মাণের আগ্রহ প্রকাশ করেছে। সিইও আল মুতাওয়া বাংলাদেশি কর্তৃপক্ষের উষ্ণ গ্রহণের প্রশংসা করেন এবং আশা করেন যে তাদের বিনিয়োগ বাংলাদেশের বন্দরগুলোয় জাহাজ চলাচল বৃদ্ধিতে সাহায্য করবে।
অন্যদিকে, মাসদার কোম্পানি বাংলাদেশে ২৫০ মেগাওয়াটের একটি সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।
মাসদারের আঞ্চলিক বিনিয়োগ প্রধান ফাতিমা আলমাধলুম আলসুওয়াইদি বলেন, “বাংলাদেশে নতুন ধারণার প্রচারে আমরা বেশি সহায়ক।”
সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আলহুমৌদি, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
এছাড়াও, দুবাই শাসকের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগদানের আমন্ত্রণপত্র দেওয়া হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন