ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
"আত্মীয়তার সম্পর্ক রক্ষা: ইসলামে মর্যাদা ও বরকতের মূল চাবিকাঠি"
ডুয়া ডেস্ক :ইসলামে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। কোরআনের বিভিন্ন আয়াতে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং যারা তা ছিন্ন করে, তাদের নিন্দা করা হয়েছে। মুমিনের মৌলিক বৈশিষ্ট্যের মধ্যে একটি হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আল্লাহ তাআলা বলেন, যেসব মুমিন সম্পর্ক অটুট রাখে, তাদের রবকে ভয় করে এবং মন্দ হিসাবের আশঙ্কা করে, তাদের বৈশিষ্ট্য আল্লাহর দৃষ্টিতে বিশেষ মর্যাদা পায় (সুরা রা’দ: ২১)।
অন্যদিকে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা পাপাচারীদের কাজ। কোরআনে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, যারা সম্পর্ক অটুট রাখার নির্দেশ অমান্য করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, তারাই ক্ষতিগ্রস্ত (সুরা বাকারা: ২৭)। আল্লাহ বলেন, যারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, তারা অভিশপ্ত এবং অন্ধ-দৃষ্টিহীন হয়ে যায় (সুরা মুহাম্মাদ: ২২, ২৩)। এমন পাপচারীর জন্য আখিরাতেও কঠোর শাস্তি রয়েছে (সুরা রা’দ: ২৫)।
আত্মীয়দের সাহায্য করা মুমিনদের জন্য একটি মৌলিক দায়িত্ব। আল্লাহ যদি কাউকে সম্পদ ও সমৃদ্ধি দান করেন, তবে তার দায়িত্ব আরও বেড়ে যায়। অভাবগ্রস্ত বা ঋণগ্রস্ত আত্মীয়দের পাশে দাঁড়িয়ে সাহায্য করা আবশ্যক। কোরআন বলেন, যেসব মানুষ আল্লাহর সন্তুষ্টি চায়, তারা আত্মীয়দের হক ও মিসকিন ও মুসাফিরকে তাদের অংশ দেয় (সুরা রুম: ৩৭)। আত্মীয়দের জাকাত দেওয়া হলে তা সদকা হিসেবে গণ্য হয় এবং সম্পর্ক রক্ষার সওয়াবও পাওয়া যায়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, সাধারণ অভাবীদের জন্য সদকা শুধুই সদকা, কিন্তু আত্মীয়দের জন্য দিলে তা সদকা ও আত্মীয়তার হক আদায় উভয় হয় (মুসনাদে আহমাদ: ১৫৭৯৪, সুনানে নাসাঈ: ২৫৮২)।
আত্মীয়তার সম্পর্ক রক্ষার প্রতিদান দুনিয়াতেও পাওয়া যায়। আল্লাহ রিজিক বৃদ্ধি করেন, বরকত দেন, প্রভাব ও মর্যাদা বৃদ্ধি করেন এবং হায়াত দীর্ঘ করেন। অন্যদিকে, সম্পর্ক ছিন্ন করা মারাত্মক পাপ, যার শাস্তি দুনিয়াতেও শুরু হয়। আবু বকর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, বিদ্রোহ ও রক্তসম্পর্কীয় আত্মীয়তার বন্ধন ছিন্ন করার মতো মারাত্মক পাপের শাস্তি আল্লাহ পৃথিবীতেও দেন এবং আখিরাতের জন্যও রাখেন (সুনানে তিরমিজি: ২৫১১)।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে বৈঠক প্রধানমন্ত্রী ও এরদোয়ানের
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা