ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
চাকরি খোয়ালেন ট্রাম্পের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তারা
ডুয়া ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে কাজ করা এক ডজনেরও বেশি কর্মকর্তা বরখাস্ত করেছে আমেরিকার বিচার বিভাগ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনুযায়ী, এই কর্মকর্তারা বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথের অধীনে কাজ করছিলেন। বরখাস্তকৃত কর্মকর্তাদের কাছে বিচার বিভাগের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেমস ম্যাকহেনরি একটি চিঠি পাঠিয়ে বলেছেন যে, ট্রাম্পের এজেন্ডা নিখুঁতভাবে বাস্তবায়ন করার জন্য তাদের ওপর আর বিশ্বাস করা সম্ভব নয়।
বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, ট্রাম্পের প্রশাসন সোমবার ১২ জনেরও বেশি আইনজীবীকে বরখাস্ত করেছে, যারা ট্রাম্পের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা নিয়ে তদন্ত করছিলেন। বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ ২০২২ সালে ট্রাম্পের বিরুদ্ধে এই দুটি মামলায় নিয়োগ পান। ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে দাঙ্গায় উসকানি দেওয়ার এবং সরকারি গোপন নথি সরানোর অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে এসব মামলা করা হয়েছিল।
এদিকে, ট্রাম্পের শপথ নেওয়ার আগে জ্যাক স্মিথ পদত্যাগ করেন এবং ট্রাম্প ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে ওঠা দুটি ফৌজদারি মামলা খারিজ হয়ে যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ