ঢাকা, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
জুলাই সনদের বাইরে সরকারের কোনো সিদ্ধান্ত মানবে না বিএনপি
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করে বিএনপি বলেছে, জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়গুলোর বাইরে কোনো সিদ্ধান্ত নিলে তা মানতে তারা বাধ্য থাকবে না। দলটি জানিয়েছে, সনদের বাইরে কোনো পদক্ষেপ নিলে তার পূর্ণ দায়ভার সরকারের ওপর বর্তাবে।
মঙ্গলবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জানায় বিএনপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১০ নভেম্বর) রাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয় এবং লিখিত প্রস্তাব গৃহীত হয়।
বিএনপি জানায়, প্রায় এক বছর ধরে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনার পর মতবিরোধ থাকা সত্ত্বেও সম্মিলিতভাবে “জুলাই জাতীয় সনদ” প্রণয়ন ও গত ১৭ অক্টোবর স্বাক্ষরিত হয়। দলগুলো দেশের সংবিধান ও আইন অনুযায়ী সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।
তবে সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা সনদের বাইরের কিছু বিষয়ে সরকারি সিদ্ধান্ত ঘোষণার ইঙ্গিত দিয়েছেন—যা বিএনপির মতে, বিভ্রান্তিকর ও ঐকমত্যভিত্তিক সিদ্ধান্ত উপেক্ষা করার শামিল।
বিজ্ঞপ্তিতে বিএনপি স্পষ্ট করে বলেছে, জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়াদির বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। সে ক্ষেত্রে সব দায়–দায়িত্ব সরকারের ওপরই বর্তাবে।
দলটি সরকারের প্রতি আহ্বান জানায়, বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে সতর্ক পদক্ষেপ নিতে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
- দেশের বাজারে কমেছে সোনার দাম
- আপনার মোবাইল থেকে ছবিসহ তথ্য চুরি করছে যেসব অ্যাপ
- এসএসসি পাস শিক্ষার্থীদের ২ বছরের বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক
- ঢাবিকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে বৃক্ষরোপণ কর্মসূচি
- শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ