ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
দিল্লিতে বিস্ফোরণের পর সীমান্তে উচ্চ সতর্কতা জারি ভারতের
আন্তর্জাতিক ডেস্ক: দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ১৩ জন নিহত ও বহু মানুষ আহত হওয়ার পর ভারত সরকার সোমবার রাতের দিকে বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তজুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়েছে, সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ) পাঞ্জাবের ভারত-পাকিস্তান সীমান্তে নজরদারি জোরদার করেছে। একই সঙ্গে উত্তর প্রদেশ-নেপাল সীমান্ত এবং অন্যান্য সেনা চৌকিগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে।
বিস্ফোরণের ঘটনায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এবং দিল্লি পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে।
সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ভারতের ঐতিহাসিক পর্যটনকেন্দ্র লাল কেল্লার পাশে বিস্ফোরণটি ঘটে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে পার্ক করা একটি হুন্দাই আই২০ গাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকা কেঁপে ওঠে এবং ঘটনাস্থল ছিন্নভিন্ন মরদেহ ও ধ্বংসস্তূপে পরিণত গাড়িতে ভরে যায়।
দিল্লির উপপ্রধান অগ্নিনির্বাপক কর্মকর্তা একেএ মালিক জানান, তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। সন্ধ্যা ৭টা ২৯ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বিস্ফোরণের পর লাল কেল্লা ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
অন্যদিকে, একই দিনে রাজধানী দিল্লি থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে হরিয়ানার ফরিদাবাদে ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি এবং বিস্ফোরণের কারণও স্পষ্ট হয়নি। তবে কেন্দ্রীয় সরকারের নির্দেশে ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) সদস্যরা ঘটনাস্থলে তদন্ত শুরু করেছেন। বিস্ফোরণের সময় বিহার রাজ্যে দ্বিতীয় দফা ভোটের আগের দিন হওয়ায়, গোটা দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়