ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রধানমন্ত্রী
ডুয়া ডেস্ক: ছাত্র আন্দোলনের চাপের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৭ জানুয়ারি) সার্বিয়ার ছাত্ররা রাজধানী বেলগ্রেডের গুরুত্বপূর্ণ একটি সড়ক অবরোধ করে। তাদের সঙ্গে যোগ দেন কৃষকরা। রাস্তা অবরোধের পর প্রধানমন্ত্রীর ওপর পদত্যাগের চাপ তীব্র হতে থাকে।
গত ১৫ নভেম্বর নোভি সাদ শহরের একটি রেলস্টেশনের ছাদ ধসে ১৫ জন নিহত হয়। এর পরেই শিক্ষার্থীরা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু করেন, তাদের দাবি ছিল যে, স্টেশন নির্মাণে দুর্নীতি না হলে এত মানুষের প্রাণহানি হতো না।
এদিকে, ২৭ জানুয়ারি, সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুকিচ বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা এবং সরকারের বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দেন। ওইদিনই ছাত্ররা রাজধানীর অটোকোমান্ডা জংশন অবরোধ করে, যার ফলে পুরো শহর কার্যত অচল হয়ে পড়ে।
নভেম্বরে আন্দোলন শুরু হওয়ার পর শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা বৃদ্ধি পেলেও, তাদের আন্দোলন থামেনি এবং তা দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। বিচারক, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষও আন্দোলনকে সমর্থন দিতে থাকেন।
গতকাল সড়ক অবরোধের সময় কৃষকরা তাদের ট্রাক্টর নিয়ে আন্দোলনে যোগ দেন, যা আন্দোলনকে আরও জোরালো করে তোলে। রেলস্টেশনের ছাদ ধসের ঘটনায় যোগাযোগমন্ত্রী গোরান ভেসিক পদত্যাগ করলেও, শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ