ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
নভেম্বরের শীত শুরু, শীতের পোশাক ও যত্নের সম্পূর্ণ গাইড
নিজস্ব প্রতিবেদক :নভেম্বর মানেই শীতের আগমন। ধীরে ধীরে ঠাণ্ডা বেড়ে যাচ্ছে, আর সাথে শুরু হচ্ছে শীতের পোশাক পরার প্রস্তুতি। আমাদের দেশের শীত সাধারণত তিন মাসের বেশি স্থায়ী হয় না, কিন্তু এই সময়টুকুতে ভারি কাপড় পরা প্রয়োজন হয়। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শীতের প্রাথমিক ঠাণ্ডা অনুভূত হতে শুরু করেছে, যদিও এখনো সবার কাছে ভারি পোশাক প্রয়োজন হয়নি। নভেম্বরের শেষ দিকে গরম কাপড় পরার প্রয়োজন হতে পারে।
শীতের শুরুতে গত বছরের পোশাক আলমারি থেকে বের করার আগে ভালোভাবে পরিষ্কার করা জরুরি। ধুলোর কারণে অ্যালার্জি বা ত্বকের সংক্রমণ ঘটতে পারে। কাপড় ধুয়ে রোদে শুকানোই শ্রেয়। শীত চলাকালীন অন্তত একবার কাপড় পরিষ্কার করা উচিত, এতে পোশাক থাকবে নরম, উষ্ণ এবং তাজা গন্ধযুক্ত।
উলের বা সোয়েটারজাত পোশাক লেবেলে নির্দেশিত নিয়ম মেনে পরিষ্কার করুন। অনেক শীতের পোশাক ড্রাই ক্লিন করলে দীর্ঘস্থায়ী হয়। ছোপ বা ফাঙ্গাস দেখা দিলে ভিনেগার মিশ্রিত পানিতে আলতো করে ধুতে হবে। ওয়েস্টার্ন পোশাক আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যে কোনো স্থানে মানানসই হয়। যদি লেবেলে “ড্রাই ক্লিন অনলি” লেখা থাকে, তবে ড্রাই ক্লিন করান। ওয়াশেবল পোশাক মেশিনে জেন্টল মোডে ঠান্ডা পানিতে ধুয়ে, রোদে বেশি ঝুলিয়ে না রেখে ঘরে শুকাতে ঝুলিয়ে রাখুন।
সোয়েটার, জ্যাকেট বা শাল পরার সময় স্কার্ফ বা মাফলার ব্যবহার করলে ফ্যাশনেবল দেখাবে। সিল্ক বা পশমের শাল ঠান্ডা পানিতে হাতে ধুতে হবে, তুলার হলে মেশিনে জেন্টল মোডে ধোয়া যায়। ধোয়ার পর হালকা ইস্ত্রি করা যেতে পারে। উলের সোয়েটার শিশুদের জন্য আদর্শ, নারীদের কার্ডিগান বা অফিসগামীদের শীতের পোশাকও এ ধরনের যত্নের প্রয়োজন। হালকা গরম পানিতে ডিটারজেন্ট দিয়ে হাতে ধুয়ে, ফ্ল্যাটভাবে শুকানো এবং সামান্য কন্ডিশনার দিলে সোয়েটার নরম ও টেকসই থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ