ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
শেয়ারবাজারে আারও পতন, সূচক সাড়ে ৪ মাসের মধ্যে সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে ধারাবাহিক দরপতনের কারণে লেনদেন ও সূচক প্রায় তলানিতেিএসে ঠেকেছে। আজ (১০ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সাড়ে ৪ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। এছাড়া, সূচক প্রায় ৪ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, নিয়ন্ত্রক সংস্থার খামখেয়ালি এবং হটকারি সিদ্ধান্তের কারণে বাজারের এমন করুন দশা হয়েছে। সাধারণ বিনিয়োগকারী এবং বাজার স্থিতিশীলতায় কাজ না করে একটি বিশেষ শ্রেণীকে সুবিধা দিতেই নিয়ন্ত্রক সংস্থার এমন বিতর্কিত আচরণ। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উচিত নিয়ন্ত্রক সংস্থাকে ঢেলে সাজানো এবং বর্তমান দায়িত্বরত ব্যক্তিদেরকে জবাবদিহিতার আওতায় এনে যথাযথা ব্যবস্থা নেয়া।
এদিক, আজ সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯.১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৮৬০.৭৫ পয়েন্টে, যা গত প্রায় সাড়ে ৪ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ২ জুলাই ডিএসইর সূচক ছিল ৪ হাজার ৮৬৫.৩৩ পয়েন্ট। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১১.৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১০.৭০ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৮.৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯১০.৩০ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৭০টির দর বেড়েছে, ২৭৫টির দর কমেছে এবং ৪১টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন ৩৫৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত সাড়ে ৪ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ২৪ জুন ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৭২ কোটি ৭০ লাখ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৪০২ কোটি ২০ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৪৫ কোটি ৮৭ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৪ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২২ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৭টির, কমেছে ১২৭টির এবং পরিবর্তন হয়নি ৯টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪০.১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৪৩.৩৭ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৮৬.০৬ পয়েন্ট কমেছিল।
এসএখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে