ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
৯২৫ কোটি টাকায় সার আমদানি করবে সরকার
নিজস্ব প্রতিবেদক: দেশের কৃষি ও শিল্প খাতে সার সরবরাহে স্থিতিশীলতা বজায় রাখতে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মরক্কো ও কাফকো থেকে এক লাখ ৭০ হাজার টন সার আমদানি করবে সরকার। এতে মোট ব্যয় হবে ৯২৫ কোটি ৯ লাখ ১৯ হাজার ৮২০ টাকা। এর মধ্যে এক লাখ ১০ হাজার টন ইউরিয়া ও ৬০ হাজার টন টিএসপি সার অন্তর্ভুক্ত।
রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা যায়, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী ২০২৫–২০২৬ অর্থবছরের জন্য সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে দ্বিতীয় লটের ৪০ হাজার টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৯৫ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা; প্রতি টন সারের দাম পড়বে ৩৯৯.১৭ মার্কিন ডলার।
এছাড়া সৌদি আরবের সাবিক এগ্রিকালচার নিউট্রিশন কোম্পানি থেকে সপ্তম লটের ৪০ হাজার টন ইউরিয়া সার আমদানির প্রস্তাবও অনুমোদন পেয়েছে। এই সারের জন্য ব্যয় হবে ১৯০ কোটি ৯৪ লাখ ৪০ হাজার টাকা, যেখানে প্রতি টনের মূল্য ৩৯০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
একইভাবে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে অষ্টম লটের ৩০ হাজার টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকার। এতে ব্যয় হবে ১৩৯ কোটি ৬৯ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা এবং প্রতি টনের দাম ধরা হয়েছে ৩৭৯.৫০ মার্কিন ডলার।
অন্যদিকে, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মধ্যে চুক্তির আওতায় ১১তম ও ১২তম লটের ৩০ হাজার টন করে মোট ৬০ হাজার টন টিএসপি সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। প্রতিটি লটের ব্যয় ধরা হয়েছে ১৯৯ কোটি ৫১ লাখ ২ হাজার টাকা এবং প্রতি টনের দাম নির্ধারণ করা হয়েছে ৫৪২ মার্কিন ডলার।
সরকারের এই সিদ্ধান্তের ফলে আগাম মৌসুমে কৃষিতে সারের ঘাটতি রোধ এবং উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে রাখতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ৫ কারখানায় কর্মবিরতি