ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
তথ্যপ্রযুক্তির ৬ কোম্পানিতে কমেছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
মোবারক হোসেন
রিপোর্টার
মোবারক হোসেন:শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের ১১টি কোম্পানির মধ্যে ৬টিতে অক্টোবর মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে, ৩টিতে বেড়েছে এবং ২টির তথ্য আপডেট করা হয়নি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমার কোম্পানিগুলো হলো- আমরা নেটওয়ার্কস, আমরা টেকনোলজিস, এডিএন টেলিকম, ইজেনারেশন, জেনেক্স ইনফোসিস, ইনটেক লিমিটেড, আইএসএন লিমিটেড।
আমরা নেটওয়ার্কস
কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৯ কোটি ২৯ লাখ ৭৯ হাজার ৯১২টি এবং পরিশোধিত মূলধন ৯২ কোটি ৯৮ লাখ টাকা। মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে সেপ্টেম্বর মাসে ছিল ২২.৭৪ শতাংশ, যা অক্টোবর মাসে ০.৫১ শতাংশ কমে দাঁড়িয়েছে ২২.২৩ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩৩.০৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৪.৭৩ শতাংশ শেয়ার।
আমরা টেকনোলজিস
কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৬ কোটি ৪৭ লাখ ৭ হাজার ৪৪২টি এবং পরিশোধিত মূলধন ৬৪ কোটি ৭০ লাখ ৭০ হাজার টাকা। মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে সেপ্টেম্বর মাসে ছিল ৩২.৭৪ শতাংশ, যা অক্টোবর মাসে ০.০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩২.৬৮ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩০.০১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৭.৩১ শতাংশ শেয়ার।
ই-জেনারেশন
কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৭ কোটি ৫০ লাখ এবং পরিশোধিত মূলধন ৭৫ কোটি টাকা। মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে সেপ্টেম্বর মাসে ছিল ১৭.৮২ শতাংশ, যা অক্টোবর মাসে ১.৩৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৬.৪৬ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩০.০৭ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে ০.৫৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫২.৯৪ শতাংশ শেয়ার।
জেনেক্স ইনফোসিস
কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ১২ কোটি ৪ লাখ ৫০ হাজার ২১টি এবং পরিশোধিত মূলধন ১২০ কোটি ৪৫ লাখ টাকা। মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে সেপ্টেম্বর মাসে ছিল ২২.৮১ শতাংশ, যা অক্টোবর মাসে ৪.০১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮.৮০ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩০.০৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে ০.০৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫১.০৬ শতাংশ শেয়ার।
ইনটেক লিমিটেড
কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৩ কোটি ১৩ লাখ ২১ হাজার ২২৬টি এবং পরিশোধিত মূলধন ৩১ কোটি ৩২ লাখ ১০ হাজার টাকা। মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে সেপ্টেম্বর মাসে ছিল ১৭.০৭ শতাংশ, যা অক্টোবর মাসে ৮.২১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮.৮৬ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে ০.০৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬১.০৮ শতাংশ শেয়ার।
আইএসএন লিমিটেড
কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ১ কোটি ৯ লাখ ২০ হাজার ৩টি এবং পরিশোধিত মূলধন ১০ কোটি ৯২ লাখ টাকা। মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে সেপ্টেম্বর মাসে ছিল ২০.৩০ শতাংশ, যা অক্টোবর মাসে ৪.৬৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫.৬৫ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ২১.৪৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬২.৮৭ শতাংশ শেয়ার।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)