ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শেয়ারবাজার ধসে সর্বোচ্চ দায় ১০ কোম্পানির
নিজস্ব প্রতিবেদক : মার্জিন ঋণ বিধিমালার খবরে শেয়ারবাজার আজ (০৯ নভেম্বর) বড় ধস দেখা গেছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স ৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৯০০ পয়েন্টে। যার সর্বোচ্চ দায় ছিল ১০ কোম্পানি। ওই ১০ কোম্পানির কারণে ডিএসইর সূচক থেকে ২৩ পয়েন্টের বেশি। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ১০টি হলো- ব্র্যাক ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, রেনেটা, ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ওয়ালটন হাইটেক, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক এবং লাভেলো আইস্ক্রিম। আজ ডিএসইর সূচক ১০ কোম্পানির কারণে ২৩ পয়েন্টের বেশি হারিয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ পয়েন্ট কমেছে ব্র্যাক ব্যাংকের। ব্যাংকটি আজ ডিএসইর সূচক প্রায় ৫ পয়েন্ট কমিয়েছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ৯০ পয়সা বা ১.৩৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৬ টাকা ৭০ পয়সায়। আর শেয়ারটির দর ৬৬ টাকা ৩০ পয়সা থেকে ৬৯ টাকা ৯০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির ২ কোটি ৫২ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
আজ ডিএসইর সূচক থেকে প্রায় ৪ পয়েন্ট কমিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। এদিন ব্যাংকটির শেয়ার দর ১ টাকা বা ৭.৬৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২ টাকা ১০ পয়সায়। আর শেয়ারটির দর ১২ টাকা থেকে ১৩ টাকা ১০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির ১২ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
আজ ডিএসইর সূচক থেকে প্রায় ৩ পয়েন্ট কমিয়েছে ইসলামী ব্যাংক। এদিন ব্যাংকটির শেয়ার দর ৫০ পয়সা বা ১.৩৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৬ টাকা ৫০ পয়সায়। আর শেয়ারটির দর ৩৬ টাকা ৩০ পয়সা থেকে ৩৭ টাকা ৪০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির ৩৮ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
অন্য ৭ কোম্পানির মধ্যে- রেনেটা প্রায় ৩ পয়েন্ট, ন্যাশনাল ব্যাংক প্রায় ২ পয়েন্ট, আইএফআইসি ব্যাংক প্রায় ২ পয়েন্ট, ওয়ালটন হাইটেক প্রায় ২ পয়েন্ট, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স ১ পয়েন্টের বেশি, প্রিমিয়ার ব্যাংক প্রায় ১ পয়েন্ট এবং লাভেলো আইস্ক্রিম ১ পয়েন্ট কমিয়েছে।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)