ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
আধুনিক রূপ পাচ্ছে ঢাকার পুলিশ বক্সগুলো
মো: আবু তাহের নয়ন :রাজধানী ঢাকার রাস্তার মোড়ে মোড়ে ছোট ছোট পুলিশ বক্সগুলো এখন রাজধানীবাসীর জন্য পরিচিত দৃশ্য। এই বক্সগুলো বর্তমানে চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ এবং অনেকটা মুরগির খোপের মতো দেখতে। তবে এবার এগুলোকে আধুনিকীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ডিজাইনের পুলিশ বক্সগুলো হবে ইউরোপীয় ঘরবাড়ির মতো নান্দনিক এবং আরও কার্যকর। কনটেইনার ব্যবহার করে নির্মিত এই বক্সগুলো হবে জায়গা-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। আধুনিক ডিজাইন ও নির্মাণ পদ্ধতির কারণে এগুলো দেখতে আকর্ষণীয় হবে, পাশাপাশি নগর জীবনের সঙ্গে মানিয়ে চলার ক্ষমতাও থাকবে।
বর্তমানে ঢাকার পুলিশ বক্সগুলো ফুটপাতের উপর নির্মিত, যার কারণে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা দেখা দেয়। নতুন ডিজাইনের বক্সগুলো মাটি থেকে উপরে নির্মিত হবে, ফলে নিচ দিয়ে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবেন, আর উপরের অংশে পুলিশের কার্যক্রম সম্পাদিত হবে। এই পরিবর্তনের মাধ্যমে নাগরিকদের নিরাপত্তা এবং চলাচলের সুবিধা একসঙ্গে নিশ্চিত করা সম্ভব হবে।
চলতি মাসেই আগারগাঁওয়ে প্রথম আধুনিক পুলিশ বক্সটি উদ্বোধন করা হবে। পরিকল্পনা অনুযায়ী ধীরে ধীরে রাজধানীর সব পুলিশ বক্স নতুন ডিজাইনে রূপান্তরিত হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মাদ এজাজ জানিয়েছেন, “আমাদের পুলিশ বক্সগুলো নতুন ডিজাইনে তৈরি হচ্ছে। নিচ দিয়ে পথচারীদের চলাচলের পথ ঠিক রেখে ডিজাইন করা হয়েছে। এই মাসেই আগারগাঁওয়ের বক্সটি উদ্বোধন করা হবে।”
বিশেষজ্ঞরা মনে করছেন, এই নতুন ডিজাইনের পুলিশ বক্সগুলো টেকসইভাবে নির্মিত হলে নগর জীবনে উল্লেখযোগ্য সুবিধা পাওয়া যাবে। বক্সগুলো যদি যথাযথভাবে না তৈরি হয়, তবে কেবল অর্থের অপচয় হবে। টেকসই ও কার্যকর ডিজাইনের মাধ্যমে পুলিশ বক্সগুলো নাগরিকদের নিরাপত্তা, চলাচলের সুবিধা এবং শহরের সৌন্দর্য্য বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক