ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
আচরণবিধি চূড়ান্ত হলে দলগুলোর সঙ্গে সংলাপের সময় জানাবে ইসি
নিজস্ব প্রতিবেদক: প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের জন্য আগামী ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের উদ্বোধন করবে নির্বাচন কমিশন (ইসি)। এই অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এছাড়া সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা চূড়ান্ত হলে দলগুলোর সঙ্গে সংলাপের সময়সূচি নির্ধারণ করা হবে বলে ইসি জানিয়েছে।
রোববার (৯ নভেম্বর) বিকেলে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান। এর আগে ইসি ১৬ নভেম্বর অ্যাপটি উদ্বোধনের কথা জানিয়েছিল। তবে ইসি সচিব বলেন, ১৬ নভেম্বর রোববার হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশে সাপ্তাহিক ছুটি থাকে এবং ভোটার তালিকা ১৮ নভেম্বর চূড়ান্ত করা হবে। এই দুটি বিষয় বিবেচনা করে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধনের তারিখ পরিবর্তন করা হয়েছে।
এবারের নির্বাচনে প্রবাসী বাংলাদেশি ভোটারদের পাশাপাশি ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তা এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এর জন্য ভোটারদের আগে এই অ্যাপে গিয়ে নিবন্ধন করতে হবে। ইসির কর্মকর্তারা জানিয়েছেন, অ্যাপটি উদ্বোধন করার পর থেকেই প্রবাসী ভোটাররা নিবন্ধন করতে পারবেন।
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না পেয়ে নিবন্ধনের দাবিতে নির্বাচন ভবনের সামনে কয়েক দিন ধরে অনশন করছেন আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আইনগতভাবে ইসির দিক থেকে যতটুকু বলা প্রয়োজন, তা ইসি চিঠির মাধ্যমে দলটিকে জানিয়েছে। ইসি সচিব তারেক রহমানের প্রতি অনুরোধ জানান, যেন এই অনশন ভঙ্গ করে আইনগত প্রক্রিয়ায় বিষয়টি সমাধানের পথে নিয়ে যাওয়া হয় এবং তাদের যেসব ঘাটতি আছে, সেগুলো পূরণ করা হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ