ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
নভেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এসেছে ৭৫ কোটি ডলার
নিজস্ব প্রতিবেদক: চলতি নভেম্বরের প্রথম ৮ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশে এসেছে ৭৫ কোটি ৪০ লাখ ডলার। এটি প্রতি ডলার ১২২ টাকায় প্রায় ৯ হাজার ১৯৮ কোটি ৮০ লাখ টাকার সমতুল্য। অর্থাৎ, প্রতিদিন গড়ে দেশে আসছে ৯ কোটি ৪২ লাখ ৫০ হাজার ডলার বা প্রায় ১১৫০ কোটি টাকার প্রবাসী আয়।
রোববার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, চলতি বছরের নভেম্বরের এই প্রথম ৮ দিনে প্রাপ্ত রেমিট্যান্স গত বছরের একই সময়ের তুলনায় ১২ কোটি ৬০ লাখ ডলার বেশি। ২০২৪ সালের একই সময়ে প্রাপ্ত রেমিট্যান্স ছিল ৬২ কোটি ৮০ লাখ ডলার।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে ৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স প্রবাহ হয়েছে ১ হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে (জুলাই-২৮ অক্টোবর ২০২৪) রেমিট্যান্স ছিল ৯৫৬ কোটি ৬০ লাখ ডলার। অর্থবছরের হিসাব অনুযায়ী রেমিট্যান্সের প্রবৃদ্ধি হয়েছে ১৪ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের মাসভিত্তিক প্রবাসী আয়ের প্রবাহ ছিল যথাক্রমে জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বর ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার এবং অক্টোবর ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার।
উল্লেখযোগ্য, ২০২৪-২৫ অর্থবছরের মার্চে রেমিট্যান্স প্রবাহ সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারে পৌঁছেছিল, যা ওই অর্থবছরের রেকর্ড। সমগ্র অর্থবছরে প্রবাসী আয় দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।
২০২৩-২৪ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার। ওই অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্স ছিল জুলাই ১৯১.৩৭ কোটি, আগস্ট ২২২.১৩ কোটি, সেপ্টেম্বর ২৪০.৪১ কোটি, অক্টোবর ২৩৯.৫০ কোটি, নভেম্বর ২২০ কোটি, ডিসেম্বর ২৬৪ কোটি, জানুয়ারি ২১৯ কোটি, ফেব্রুয়ারি ২৫৩ কোটি, মার্চ ৩২৯ কোটি, এপ্রিল ২৭৫ কোটি, মে ২৯৭ কোটি এবং জুনে ২৮২ কোটি ডলার।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- নবম জাতীয় পে-স্কেল, কাটছাঁটের পর যত টাকা লাগছে?
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- ৭ কোটি মানুষ চরম সংকটের মুখে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী
- জাল সনদে নিয়োগ: ৬৩ শিক্ষককে শোকজ মাউশির
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
- আফতাব অটো ও জেনেক্স ইনফোসিসের কর্তাদের ১.৪৩ কোটি টাকা জরিমানা
- রাজস্ব সংকটে জিপিএইচ ইস্পাত, ৯ মাসে লোকসান ১৩৫ শতাংশ