ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার প্রস্তাব ভিপি নুরের
নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘জাতীয় নির্বাচনের তফসিলের আগে গণভোট করার কোনো বাস্তবতা নাই। তবে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে করা যায়।’
রোববার (৯ নভেম্বর) বিকেলে গাইবান্ধার সাদুল্যাপুর বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গণঅধিকার পরিষদের জনসভায় তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে সারাদেশে পরিপূর্ণ ইমেজের নেতৃবৃন্দদের খুঁজে বের করে জনপ্রতিনিধি হিসেবে আমরা মনোনীত করছি। এর অংশ হিসেবে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে ব্যবসায়ী সুরুজ্জামান সরকারকে ট্রাক প্রতীকে মনোনীত করেছি। আপনারা তাকে ভোট দিয়ে বিজয়ী করবেন বলে আশাবাদী।’
গণঅধিকার পরিষদের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মোন্নাফের সভাপতিত্বে জনসভায় গাইবান্ধা-৩ আসনের এমপি প্রার্থী সুরুজ্জামান সরকার, কেন্দ্রীয় নেতা হানিফ সজিব, ফারুক হাসান, আব্দুর রহমান বক্তব্য দেন।
গণঅধিকার পরিষদের গাইবান্ধা জেলা শাখার সভাপতি এসএস মামুনের সঞ্চালনায় জনসভায় অন্যান্যের মধ্যে শামিউল ইসলাম, শফিকুল ইসলাম সায়েম, সাদ্দাম হোসেন, আমিনুর রহমান, মোমিনুর রহমান, জুয়েল রানা, শরিফুল ইসলাম, নজরুল মাস্টার প্রমুখ উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে দুই জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে মিশরের দ্বিতীয় গোল বাতিল করল ফিফা