ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ডিভিডেন্ড-মুনাফায় চমকের পরও সাপোর্টের শেয়ারে বড় ধাক্কা
মোবারক হোসেন: সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি দিয়েছিল ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড।
কোম্পানিটি সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ২ টাকা ৮৫ পয়স, যা আগের বছরের ১ টাকা ৭৫ পয়সার চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫ টাকা ৬৭ পয়সা, আগের বছর যা ছিল ৩৩ টাকা ৭১ পয়সা এবং শেয়ারপ্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩ টাকা ৮৪ পয়সা, যা আগের বছর ২ টাকা ৪৫ পয়সা।
অর্থাৎ ডিভিডেন্ড, ইপিএস, সম্পদ মূল্য এবং ক্যাশ ফ্লো-সব কিছু বেশি থাকলেও আজ (০৯ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর কমেছে। বাজার সংশ্লিষ্টদের মতে, যারা এতদিন শেয়ারটির দাম বাড়িয়েছিল, তারা আগেই জানতো এবছর ডিভিডেন্ড বাড়বে। তাই ঘোষণার দিনেই তারা মুনাফা তুলে নিয়েছে। এর ফলেই শেয়ারের দর আজ নিম্নমুখী হয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, আজ শেয়ারটির সর্বোচ্চ দর ছিল ৪৯ টাকা এবং সর্বনিম্ন দর ছিল ৪৫ টাকা ৬০ পয়সা। দিনশেষে ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪৬ টাকায়, যা আগের দিনের চেয়ে ১ টাকা ৪০ পয়সা বা ২.৯৫ শতাংশ কম। এদিন মোট ৫৭ লাখ ৭৯ হাজার ৯৭টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য প্রায় ২৭ কোটি টাকা।
কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২৩ কোটি ৬৮ লাখ ৬৭ হাজার ১২৩টি। এরমধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৫৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১১.৫৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ৩.৭২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৫.৭৩ শতাংশ শেয়ার।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)