ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
মেট্রোরেল সকল কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে তার সকল কর্মকর্তা ও কর্মচারীর ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করেছে। সাম্প্রতিক দুর্ঘটনা এবং দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাটির সর্বস্তরে বাড়তি সতর্কতা জারির নির্দেশও দেওয়া হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) ডিএমটিসিএল-এর পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়। আদেশে উল্লেখ করা হয়েছে, মেট্রোরেল ভবন, ডিপো এলাকা, মেট্রোরেল স্টেশন, ডিএমটিসিএল-এর আওতাধীন বিভিন্ন প্রকল্প এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সকল প্রকার ছুটি বাতিল করা হলো। একইসাথে সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের এই নির্দেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএমটিসিএল-এর কর্মকর্তারা জানিয়েছেন যে ছুটি বাতিল সম্পর্কিত দুটি পৃথক চিঠি ইস্যু করা হয়েছে। একটি চিঠিতে বিশেষ নিরাপত্তায় নিয়োজিত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে, এবং অন্য চিঠিতে ডিএমটিসিএল-এর সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে।
তারা আরও জানান যে মেট্রোরেলের সকল অবকাঠামোই গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ (কেপিআই) হিসেবে বিবেচিত। সম্প্রতি রাজধানীতে বিভিন্ন আন্দোলন এবং প্রায় প্রতিদিনই নানা কর্মসূচি পালিত হচ্ছে। এই প্রেক্ষাপটে মেট্রোরেলের সার্বিক নিরাপত্তায় অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সকল কর্মীর ছুটি বাতিল করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত