ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
তথ্যপ্রযুক্তির ৩ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
মোবারক হোসেন
রিপোর্টার
মোবারক হোসেন:শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের ১১টি কোম্পানির মধ্যে ৩টিতে অক্টোবর মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে, ৭টিতে ৭টির এবং ২টির তথ্য আপডেট করা হয়নি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো- অগ্নি সিস্টেমস, বিডিকম অনলাইন ও আইটি কনসালট্যান্টস।
অগ্নি সিস্টেমস
কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৭ কোটি ২৫ লাখ ৫৬ হাজার ১৯২টি এবং পরিশোধিত মূলধন ৭২ কোটি ৫৫ লাখ ৬০ হাজার টাকা। মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে সেপ্টেম্বর মাসে ছিল ১১.৪১ শতাংশ, যা অক্টোবর মাসে ০.২৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১.৬৯ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩০.০৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৮.২৮ শতাংশ শেয়ার।
বিডিকম অনলাইন লিমিটেড
কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৫ কোটি ৯৯ লাখ ৪০ হাজার ৮২৩টি এবং পরিশোধিত মূলধন ৫৯ কোটি ৯৪ লাখ ১০ হাজার টাকা। মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে সেপ্টেম্বর মাসে ছিল ৮.৮২ শতাংশ, যা অক্টোবর মাসে ০.৬৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯.৫০ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬০.৫০ শতাংশ শেয়ার।
আইটি কনসালট্যান্টস
কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ১২ কোটি ৮৫ লাখ ৯২ হাজার ৬৬৪টি এবং পরিশোধিত মূলধন ১২৮ কোটি ৫৯ লাখ ৩০ হাজার টাকা। মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে সেপ্টেম্বর মাসে ছিল ১৫.৪৫ শতাংশ, যা অক্টোবর মাসে ০.৬৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬.১১ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৫১.০৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে ০.০১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩২.৭৯ শতাংশ শেয়ার।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে