ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা নিখোঁজ, রহস্য ঘিরে উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। গত রোববার (৯ নভেম্বর) থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পরিবার জানিয়েছে। তার সর্বশেষ অবস্থান মোবাইল ট্র্যাকিং অনুযায়ী রাজধানীর সায়েদাবাদ এলাকায় দুপুর ১২টা ৫৩ মিনিটে শনাক্ত হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
সূত্র জানায়, রোববার সকালে নাঈম নিয়মিত অফিসে উপস্থিত ছিলেন। কিন্তু দুপুর ১২টার পর নিজের ব্যাগ ও আইডি কার্ড অফিসে রেখে বেরিয়ে যান। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি। নিখোঁজ হওয়ার আগে তিনি এক সহকর্মীকে একটি মেসেজ পাঠান, যেখানে ছোট বোনের চাকরির বিষয়ে সাহায্য চেয়ে লেখেন—‘এটাই হয়তো আমার শেষ চাওয়া’। এই বার্তার পর থেকেই উদ্বেগ দেখা দেয় যে, তিনি মানসিকভাবে চরম চাপের মধ্যে ছিলেন এবং হয়তো নিজে থেকেই নিখোঁজ হয়েছেন অথবা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছেন।
সহকর্মীরা জানান, নাঈম ছিলেন শান্ত ও দায়িত্বশীল কর্মকর্তা। সাম্প্রতিক সময়ে কিছু আর্থিক ও পারিবারিক চাপের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল, ঢাকা শাখার সভাপতি ও অতিরিক্ত পরিচালক মাসুম বিল্লাহ জানান, ‘আমরা সবাই নাঈমের খোঁজে আছি। তিনি পরিবারের একমাত্র পুরুষ সদস্য। মা, স্ত্রী, কন্যা ও ছোট বোন তার জন্য অপেক্ষা করছেন। কেউ যদি তার অবস্থান সম্পর্কে কিছু জানেন, অনুগ্রহ করে নিকটস্থ থানায় বা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করুন।’
এদিকে, নিখোঁজসংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে তার মোবাইল লোকেশন এবং সম্ভাব্য রুট ধরে তল্লাশি চলছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)