ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
আসিফের ফুটবল-বিরোধী মন্তব্য, ফুটবলাঙ্গনে তীব্র সমালোচনা
স্পোর্টস ডেস্ক: জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ ঘিরে যখন বাংলাদেশের ক্রিকেট উত্তাল, ঠিক সেই সময়ে আজ বিসিবির ক্রিকেট কনফারেন্স আয়োজিত এক অনুষ্ঠানে বিসিবির পরিচালক ও গায়ক আসিফ আকবর ফুটবলারদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি বলেন, "ফুটবলারদের ব্যবহার খুব খারাপ" এবং "ফুটবলারদের জন্য (ক্রিকেট) খেলা যাচ্ছে না সারা দেশে। কারণ, তারা উইকেট ভেঙে ফেলে, উইকেট নষ্ট করে ফেলে।"
আসিফের এই মন্তব্যের পর ফুটবলাঙ্গনে তীব্র সমালোচনা শুরু হয়েছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি আসিফের মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, "একজন সুস্থ ও ভদ্র মানুষ কখনো একটি খেলা ও খেলোয়াড় নিয়ে এ রকম মন্তব্য করতে পারে না। এই মন্তব্যের মাধ্যমে তার রুচি, জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটেছে।" আসিফের পরিচিতি মূলত গায়ক হিসেবে হলেও, তিনি অনেকটা আকস্মিকভাবে বিসিবির পরিচালক হয়েছেন এবং বর্তমানে কুমিল্লা জেলার হয়ে ক্রিকেটার হিসেবেও পরিচিতি পাচ্ছেন। এমিলি আসিফের ক্রীড়া সত্ত্বা এবং বিসিবির পরিচালক হওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, "একজন প্রকৃত সংগঠক কখনো এভাবে বলবেন না। তিনি যে সংগঠক নন সেটারই পরিচয়। আমরা খুব শীঘ্রই তার এই মন্তব্যের জন্য বড় পরিসরে পদক্ষেপ গ্রহণ করব।"
কুমিল্লা স্টেডিয়াম, যেখানে আবাহনী-মোহামেডানের মতো দলগুলো খেলে, সেখানে ফুটবল আয়োজনের কারণে ক্রিকেট লিগ আয়োজনে সমস্যা হয় বলে আসিফ আকবর অভিযোগ করেন। এই প্রসঙ্গে তিনি বোর্ডের সভাপতি সহ অন্যদের বাফুফের সঙ্গে আলোচনা করতে বলেন, প্রয়োজনে "মারামারি" করার কথাও উল্লেখ করেন। দেশের অন্যতম সেরা কোচ মারুফুল হক সামাজিক মাধ্যমে আসিফের মন্তব্যকে "কাণ্ড-জ্ঞানহীন" আখ্যায়িত করেছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন যে প্রতিপক্ষ বানালে ফুটবলও মারামারি করে জবাব দিতে প্রস্তুত।
আসিফের মন্তব্য নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত, ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে বাফুফের নির্বাহী সদস্য ও সাবেক ফুটবলার বিজন বড়ুয়া, জাকির হোসেন চৌধুরী, গোলাম গাউস, কামরুল হাসান হিল্টন ব্যক্তিগতভাবে সামাজিক মাধ্যমে এই মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের খেলোয়াড়ী জীবন শুরু হয়েছিল ফুটবল দিয়ে, তিনি আশি-নব্বইয়ের দশকে ভিক্টোরিয়ার হয়ে খেলেছেন। সাবেক ফুটবলার হয়েও ফুটবল সম্পর্কে আসিফের কুরুচিপূর্ণ বক্তব্যের সময় তাকে ভিডিওতে হাস্যোজ্জ্বল ও মৃদু তালি দিতে দেখা যায়, যা ফুটবলাঙ্গনে ক্ষোভের জন্ম দিয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়