ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শিক্ষকদের ওপর পুলিশের হামলা: আইন ও সালিশ কেন্দ্রের তীব্র নিন্দা
নিজস্ব প্রতিবেদক: নন-এমপিও শিক্ষকদের ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগে উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
রোববার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসক জানিয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এমপিওভুক্তির দাবিতে শান্তিপূর্ণ সমাবেশ ও পদযাত্রায় অংশ নিলে পুলিশ নির্বিচারে লাঠি, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এবং জলকামান ব্যবহার করেছে। এতে কমপক্ষে দেড় শতাধিক শিক্ষক আহত হয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আসক আরও উল্লেখ করেছে, বাংলাদেশের সংবিধান ৩৭ অনুচ্ছেদ অনুযায়ী শান্তিপূর্ণ সভা-সমাবেশ করার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। তবে এই ঘটনায় পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ মৌলিক অধিকার ও নাগরিক স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন হয়েছে। এছাড়া শিক্ষকদের যৌক্তিক দাবি নিয়ে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া দুঃখজনক।
আইন ও সালিশ কেন্দ্র শিক্ষকদের উপর হামলাকে শুধু মানবাধিকার লঙ্ঘন হিসাবেই দেখছে না, বরং এটি শিক্ষাব্যবস্থার প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতাকেও প্রশ্নবিদ্ধ করছে। সংগঠনটি দাবি করেছে, আহত শিক্ষকদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হোক এবং অতিরিক্ত বলপ্রয়োগে দায়ীদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। এছাড়া শিক্ষকদের দাবিগুলো গুরুত্ব সহকারে পর্যালোচনা করে সংলাপের মাধ্যমে স্থায়ী সমাধান গ্রহণের আহ্বান জানিয়েছে আসক।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)