ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
১২৫ ঘণ্টা অনশনের পর তারেকের আকুতি: “আমি বাঁচতে চাই”
নিজস্ব প্রতিবেদক :দলের নিবন্ধনের দাবিতে ১২৫ ঘণ্টা ধরে আমরণ অনশন চালাচ্ছেন আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান। রবিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে তিনি জানান, “আমি বাঁচতে চাই। সিদ্ধান্ত ছাড়াই পালাচ্ছেন ইসি কর্মকর্তারা।”
এ প্রসঙ্গে জানা গেছে, তারেক দীর্ঘ সময় ধরে নির্বাচন কমিশনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছেন। অনশন কর্মসূচি চলাকালীন তিনি বারবার ইসির কার্যক্রমে দেরি এবং সিদ্ধান্তহীনতার বিষয়টি তুলে ধরেছেন।
তবে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এ ধরনের অনশন থাকলেও আইন ও বিধি বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তিনি কালের কণ্ঠকে বলেন, “৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই। আপনি আমাকে বলেন… ক্যান ইলেকশন কমিশন গো বিয়ন্ড দ্য রুলস? সো… ইউ গট মাই আনসার।”
এ অবস্থায় অনশনরত তারেকের আকুতি রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ