ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ব্লাড ব্যাংকের রক্ত নিয়ে এইচআইভি পজিটিভ পাঁচ শিশু
আন্তর্জাতিক ডেস্ক: ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার সরকারি সদর হাসপাতালে ব্লাডব্যাংক থেকে নেওয়া রক্তের মাধ্যমে ভারতের পাঁচটি শিশু এইচআইভি পজিটিভ হয়েছেন। ঘটনার প্রকাশের পর হাসপাতালের সিভিল সার্জন, এইচআইভি ইউনিটের দায়িত্বে থাকা চিকিৎসক এবং সংশ্লিষ্ট টেকনিশিয়ানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
ঘটনার প্রেক্ষিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ভুক্তভোগী পরিবারদের জন্য দুই লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। বিবিসির প্রতিবেদনে এই শিশুদের তথ্য প্রকাশিত হয়েছে। সংক্রমিত রক্তের কারণে এই শিশুরা এইচআইভি পজিটিভ হয়েছেন।
একজন শিশুর মা জানান, “গত সেপ্টেম্বর মাসে আমি মেয়েকে রক্ত দেওয়ার জন্য সদর হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। তখন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আচরণ দেখে আমার সন্দেহ হয়। পরে এক স্বাস্থ্যকর্মী আমাকে জানালেন, ভুল রক্ত দেওয়ার কারণে আমার মেয়ে এইচআইভি পজিটিভ হয়ে গেছে।”
কীভাবে সংক্রমণ ঘটল?প্রথম প্রশ্ন হলো, সংক্রমিত রক্ত কোথা থেকে এসেছে। স্থানীয় জেলা ম্যাজিস্ট্রেট চন্দন কুমার জানান, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে জেলায় মোট ২৫৯ জন দাতা রক্ত দিয়েছেন। এর মধ্যে ৪৪ জন শনাক্ত করা হয়েছে এবং চারজন দাতা নিশ্চিতভাবে এইচআইভি পজিটিভ ছিলেন। বাকিদের বিষয়ে তদন্ত চলমান, যাতে অন্যান্য সংক্রমিত দাতা শনাক্ত করা যায়।
দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, শিশুদের সংক্রমণের জন্য দায়ী কে? সাবেক স্বাস্থ্যমন্ত্রী রামচন্দ্র চন্দ্রবংশী অভিযোগ করেছেন, সিভিল সার্জন এবং অন্যান্য কর্মকর্তাদের অবহেলা এই ঘটনার জন্য দায়ী। তবে ঝাড়খণ্ডের বিশেষ স্বাস্থ্য সচিব ডা. নেহা অরোরা জানিয়েছেন, বিষয়টি এখনও তদন্তাধীন।
ডোনারদের রক্ত পরীক্ষা পদ্ধতি সম্পর্কেও তিনি বলেন, “প্রি-কিট ব্যবহার করলে উইন্ডো পিরিয়ড বড় হওয়ায় রোগী (এইচআইভি) পজিটিভ কিনা তা দেরিতে ধরা পড়ে। তবে এলিসা বা এনএটি টেস্টে ভাইরাস দ্রুত শনাক্ত করা যায়। তাই এখন থেকে প্রি-কিট ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।”
অ্যাক্টিভিস্ট অতুল গেরা, যিনি থ্যালাসেমিয়ায় আক্রান্তদের জন্য কাজ করেন, অভিযোগ করেছেন, ঝাড়খণ্ডের মতো রাজ্যে পাঁচ হাজারেরও বেশি থ্যালাসেমিয়া রোগী থাকলেও পুরো রাজ্যে মাত্র একজন হেমাটোলজিস্ট রয়েছেন। এর ফলে রোগীদের পর্যাপ্ত চিকিৎসা পাওয়া কঠিন হয়ে পড়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)