ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
এক ওভারে ছয় ছক্কার তাণ্ডব দেখালেন আব্বাস আফ্রিদি
ডুয়া স্পোর্টস নিউজ : হংকং সিক্সেস টুর্নামেন্টে দুর্দান্ত সূচনা করেছে পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে কুয়েতকে ৪ উইকেটে হারিয়ে জয় দিয়ে শুরু করেছে আব্বাস আফ্রিদির দল। মং কক স্টেডিয়ামে পুল ‘সি’-এর ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে ১২৩ রান তোলে কুয়েত। জবাবে শুরুতে কিছুটা ধীরগতির ব্যাটিং করলেও শেষ দিকে ঝড় তোলেন পাকিস্তান অধিনায়ক আব্বাস আফ্রিদি।
পঞ্চম ওভারে প্যাটেলকে এক ওভারে টানা ছয় ছক্কা হাঁকিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেন তিনি। শেষ ওভারে আরও একটি ছক্কা মেরে রিটায়ার্ড হার্ট হওয়ার আগে মাত্র ১২ বলে ৫৫ রান করেন এই পেসার, যেখানে ছিল ১টি চার ও ৬টি ছক্কা।
শেষ ওভারে তিনটি ছক্কা ও একটি চার মেরে ম্যাচের ইতি টানেন শাহীদ আজিজ। এক উইকেট ও অপরাজিত ৫৫ রানের দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কার জেতেন আব্বাস আফ্রিদি।
দিনের দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)