ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
উৎসবের আমেজে ঢাবিতে বিপ্লব ও সংহতি দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলে অনুষ্ঠিত হলো জ্ঞানের উৎসবমুখর প্রতিযোগিতা। ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে হলটির কুইজ ক্লাব ‘হাউস অব কুইজার্স’ আয়োজিত এই বর্ণাঢ্য কুইজ প্রতিযোগিতায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আগত দুই শতাধিক শিক্ষার্থী। বৃহস্পতিবার শেখ মুজিব হলের জুলাই শহীদ স্মৃতি ভবনের অডিটোরিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় রুবায়েত আমিন আল মুকিত, রায়হান আবেদীন ও মো. আনওয়ার ইসমাইল সুয়েম যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন। শীর্ষ ১০ বিজয়ীর হাতে ক্রেস্ট, বই ও সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবির কোষাধ্যক্ষ ড. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “জ্ঞানের বিকাশে ইতিহাসচর্চার বিকল্প নেই। কুইজ প্রতিযোগিতা শিক্ষার্থীদের জ্ঞান ও মননকে আরও সমৃদ্ধ করবে।”
বিশেষ অতিথি ছিলেন প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ড. আবদুল্লাহ আল মামুন, শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মো. আখতারুজ্জামান, এবং ক্লাবের মডারেটর রেজাউল করিম সোহাগ ও ওয়াসিক সাজিদ খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের সভাপতি মোহাম্মদ আরিফ ও সাধারণ সম্পাদক জাহিদ খন্দকার।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল