ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
নিম্নআয়ের জন্য ২ হাজার টাকায় এনসিপির মনোনয়ন ফরম
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফরমের বিক্রি কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সাধারণ প্রার্থীদের জন্য ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। তবে জুলাইযোদ্ধা ও নিম্নআয়ের প্রার্থীদের জন্য ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ তথ্য জানান। তিনি বলেন, মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম ১৩ নভেম্বর পর্যন্ত চলবে এবং ১৫ নভেম্বর প্রার্থীদের প্রাথমিক বাছাই তালিকা প্রকাশ করা হবে।
কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা জানান, প্রার্থীরা তিনটি মাধ্যমে ফরম সংগ্রহ করতে পারবেন। প্রথমত, কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি সংগ্রহ করা যাবে। দ্বিতীয়ত, অনলাইনে ফরম পূরণ ও জমা দেওয়া সম্ভব। এবং তৃতীয়ত, দুইজন মুখ্য সংগঠক বা সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী