ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বছর না যেতেই আপ বাংলাদেশে ভাঙনের সুর
নিজস্ব প্রতিবেদক: প্রতিষ্ঠার একবছরও পূর্ণ হওয়ার আগেই রাজনৈতিক প্লাটফর্ম ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ বা আপ বাংলাদেশে ভাঙনের ছোঁয়া পড়েছে। জুলাইয়ের শক্তির এই উদ্যোগে বড় ধরনের সম্ভাবনা ও আশার বাণী থাকলেও হঠাৎ দুই ধাপে বিভাজনের সুর ওঠায় রাজনৈতিক মহলে নানা গুঞ্জন ছড়াচ্ছে।
আপ বাংলাদেশ সূত্রে জানা গেছে, প্লাটফর্মের একটি অংশ নতুন রাজনৈতিক দল গঠনের দিকে আগ্রহী। অন্যদিকে, প্রধান আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাতের নেতৃত্বে একটি অংশ এখনও দলগঠনের পক্ষে নেই। প্রধান সংগঠক নাঈম আহমাদ নতুন দল গঠনের প্রস্তুতি শুরু করেছেন।
সদস্যদের মধ্যে মতবৈষম্য দেখা দেওয়ায় একটি ফিজিবিলিটি টেস্ট কমিটি গঠন করা হয়েছিল। কমিটির প্রস্তাব অনুযায়ী প্লাটফর্মকে রাজনৈতিক দলে রূপান্তর করার পরামর্শ থাকলেও, শীর্ষ নেতৃত্বের একাংশ তা সমর্থন করেননি। ফলে আপ বাংলাদেশকে মূলত প্রেসার গ্রুপ হিসেবে রেখে আগ্রহী নেতাদের আলাদা দল গঠনের আহ্বান জানানো হয়েছে।
রাজনৈতিক মহলে শোনা যাচ্ছে, আপ বাংলাদেশ ভাঙলে আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত কোন পথে যাবেন—নতুন কোনো দলে যুক্ত হবেন নাকি রাজনীতি থেকে দূরে সরে যাবেন। তবে বিশ্বস্ত সূত্র জানাচ্ছে, সাবেক ঢাবি শিবিরের এই দুই নেতা ছাড়াও সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ, মুখপাত্র শাহরিন সুলতানা এবং শীর্ষ নেতাদের বড় একটি অংশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদানের সম্ভাবনা প্রবল।
এনসিপি সূত্র জানাচ্ছে, জাতীয় নির্বাচনে প্রত্যাশিত ফলাফল না পাওয়ায় তারা সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও বিভিন্ন সময় বের হয়ে যাওয়া নেতাদের ফিরিয়ে আনার পরিকল্পনা করছে। নাগরিক কমিটি থেকে বের হয়ে আপ বাংলাদেশে যোগ দেওয়া শীর্ষ নেতাদের এনসিপিতে অন্তর্ভুক্ত করলে দলটি শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।
নাঈম আহমাদ জানান, আপ বাংলাদেশ গঠনের সময় থেকেই রাজনৈতিক দল গঠনের আকাঙ্ক্ষা ছিল। নির্বাচনের পর সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য দুইটি ভিন্ন দৃষ্টিভঙ্গি দেখা দিয়েছে। তিনি বলেন, “আপ বাংলাদেশ একটি সিভিল প্লাটফর্ম হিসেবে থেকে যাবে, আর নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি শুরু করেছি। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা হবে।”
আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদও জানিয়েছেন, নতুন দল গঠনের বিষয় এখনই স্পষ্টভাবে বলা যাচ্ছে না। তবে প্লাটফর্মটি আগের মতোই জুলাইয়ের আকাঙ্খা বাস্তবায়নে কাজ চালিয়ে যাবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে