ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
শ্রদ্ধা নিবেদনে রুমিন ফারহানাকে বাধা, ১৫০ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক: শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ঘিরে সংঘর্ষ ও উত্তেজনার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যাদের অধিকাংশই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে অভিযোগ উঠেছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে আহাদ নামে রুমিন ফারহানার এক কর্মী বাদী হয়ে সরাইল থানায় মামলাটি করেন। মামলায় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে প্রধান আসামি করা হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া জানান, মামলায় পাঁচজনকে নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ১৪০-১৫০ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে মামলাটি রেকর্ডভুক্ত হয়েছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি ঘটে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে। সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে পড়েন রুমিন ফারহানা। অভিযোগ রয়েছে, আনোয়ার হোসেনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী তাকে লক্ষ্য করে 'ভুয়া ভুয়া' স্লোগান দেন। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়ে ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে রুমিন ফারহানার পুষ্পস্তবক ছিঁড়ে ফেলা হয়। পরিস্থিতি বেগতিক দেখে তিনি শ্রদ্ধা নিবেদন না করেই কর্মী-সমর্থকদের নিরাপত্তায় শহীদ মিনার এলাকা ত্যাগ করেন।
এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১২টার দিকে সরাইলের শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন তার সমর্থকরা। এতে প্রায় এক ঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ থাকে এবং যানজটের সৃষ্টি হয়।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন রুমিন ফারহানা এবং বিজয়ী হন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত