ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক: বিএনপির বর্ষীয়ান রাজনীতিক ও সাবেক মন্ত্রী সেলিমা রহমান বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে স্থানান্তর করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত সিসিইউতে নেওয়া হয়।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তার অসুস্থতার তথ্য নিশ্চিত করে জানান, “হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২১ ফেব্রুয়ারি রাত ১০টা ইউনাইটেড হাসপাতালে সিসিইউতে ভর্তি হয়েছেন সেলিমা রহমান।”
বিএনপি স্থায়ী কমিটির প্রভাবশালী এই সদস্যের দ্রুত সুস্থতা কামনায় তার পরিবার এবং দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। বর্তমানে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী