ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ছিনতাই-চাঁদাবাজি বন্ধে বড় পরিকল্পনা শিক্ষা প্রতিমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে কঠোর অবস্থান নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। জননিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকায় ৫৫০টি আধুনিক সিসিটিভি ক্যামেরা স্থাপনের এক বড় পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি। একইসঙ্গে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বরদাশত করা হবে হবে না।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে ববি হাজ্জাজ এসব কথা বলেন। এ সময় তিনি চাঁদাবাজদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “বিএনপি বা সরকার দলীয় পরিচয়ে কাউকে চাঁদাবাজি করার সুযোগ দেওয়া হবে না।” মূলত নির্বাচনের সময় সহিংসতায় আহতদের চিকিৎসার খোঁজ নিতেই তিনি সেখানে যান।
এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী জানান, এলাকায় সেনা ক্যাম্প সরিয়ে নেওয়ার পর পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে ৫৫০টি সিসিটিভি ক্যামেরা বসানোর পাশাপাশি বসিলায় একটি স্থায়ী পুলিশ ক্যাম্প এবং পুরো এলাকায় ২০টি নতুন পুলিশ বক্স স্থাপনের পরিকল্পনা রয়েছে। এছাড়া এলাকায় অপরাধ দমনে পুলিশের টহল গাড়ির সংখ্যাও বাড়ানো হবে বলে তিনি জানান।
হাসপাতাল পরিদর্শনের সময় ববি হাজ্জাজ নির্বাচনের দিনের সহিংসতা নিয়েও কথা বলেন। তিনি অভিযোগ করেন, নির্বাচনের দিন একাধিক ভোটকেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুল হক সশরীরে উপস্থিত থেকে হামলার উস্কানি দিয়েছেন। সেই হামলায় তার শতাধিক নেতাকর্মী মারাত্মকভাবে আহত হয়েছেন, যাদের অনেকেই এখনো হাসপাতালে নিবিড় চিকিৎসায় রয়েছেন। এসব অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার বিষয়েও তিনি প্রতিশ্রুতি দেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান