ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
শাটডাউনে বিপর্যস্ত আমেরিকা, কমছে ফ্লাইট
আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রে দীর্ঘস্থায়ী ফেডারেল শাটডাউনের কারণে আগামী শুক্রবার থেকে ৪০টি প্রধান বিমানবন্দরে ১০ শতাংশ ফ্লাইট কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির পরিবহন বিভাগ। পরিবহন সচিব শন ডাফি জানান, এ পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো কর্মীসংকটে ভুগতে থাকা এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের চাপ কমানো।
৩৬ দিন ধরে চলমান শাটডাউনের ফলে ১৩ হাজার এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও ৫০ হাজার টিএসএ কর্মী বিনা বেতনে কাজ করছেন। ফলে ফ্লাইট বিলম্ব, নিরাপত্তা তল্লাশিতে দীর্ঘ লাইন ও সামগ্রিক সেবা ব্যাহত হচ্ছে।
সরকার আনুষ্ঠানিকভাবে বিমানবন্দরের নাম প্রকাশ না করলেও নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, আটলান্টা, লস অ্যাঞ্জেলেস ও ডালাসসহ ব্যস্ততম ৩০টি বিমানবন্দরে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। এতে দৈনিক প্রায় ১,৮০০ ফ্লাইট ও ২ লাখ ৬৮ হাজার আসন কমে যেতে পারে।
এফএএ জানিয়েছে, সংকট আরও গভীর হলে অতিরিক্ত ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া হবে। এ পর্যন্ত প্রায় ৩২ লাখ যাত্রী ফ্লাইট বিলম্ব বা বাতিলের মুখে পড়েছেন। শুধু বুধবারেই ২,১০০টির বেশি ফ্লাইট দেরি হয়েছে।
ডাফি আরও জানিয়েছেন, বিমান চলাচলের পাশাপাশি মহাকাশ উৎক্ষেপণ কার্যক্রমও সীমিত রাখা হবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ