ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
পাকিস্তানে স্বর্ণের বিপুল ধনকূপের সন্ধান
আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হরিপুর জেলার তারবেলায় বিশাল পরিমাণ স্বর্ণের মজুদ আবিষ্কৃত হয়েছে। করাচি প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন এয়ার করাচির চেয়ারম্যান ও ফেডারেশন অব পাকিস্তান চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) সাবেক সিনিয়র সহ-সভাপতি হানিফ গোহর। তিনি জানান, এই স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ৬৩৬ বিলিয়ন মার্কিন ডলার।
হানিফ গোহর বলেন, এ স্বর্ণ পাকিস্তানের অর্থনীতির জন্য এক গেমচেঞ্জার হতে পারে এবং এ সম্পদ ব্যবহার করে দেশের বৈদেশিক ঋণ পরিশোধও সম্ভব। বিষয়টি ইতোমধ্যে স্পেশাল ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কাউন্সিল (এসআইএফসি) এবং স্টেট ব্যাংক অব পাকিস্তানের নজরে আনা হয়েছে।
তিনি আরও জানান, আন্তর্জাতিক খনন কোম্পানি, বিশেষ করে অস্ট্রেলিয়া ও কানাডার কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে প্রাথমিক আলোচনা চলছে। পাকিস্তান সরকারের অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গে স্বর্ণ উত্তোলনের কাজ শুরু হওয়ার আশা প্রকাশ করেন গোহর।
অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই আবিষ্কার কার্যকরভাবে বাস্তবায়িত হলে পাকিস্তানের অর্থনীতি নতুন করে ঘুরে দাঁড়াতে পারে। রেকর্ড পরিমাণ বৈদেশিক ঋণ, মুদ্রাস্ফীতি এবং ডলারের সংকটে জর্জরিত দেশটির জন্য এটি এক ‘অপ্রত্যাশিত আশীর্বাদ’ হতে পারে বলে বিশেষজ্ঞরা আশাবাদী।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ