ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
ইউনাইটেড পাওয়ার শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদ করার আহ্বান
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল) ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৬৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি ডিভিডেন্ড প্রদানের আগে শেয়ারহোল্ডারদের ব্যক্তিগত ও ব্যাংকসংক্রান্ত তথ্য হালনাগাদ করার অনুরোধ জানিয়েছে।
ডিএসইতে প্রকাশিত তথ্য অনুযায়ী, শেয়ারহোল্ডারদেরকে তাদের নাম, রাউটিং নম্বর (বিএফটিএন সিস্টেমে ডিভিডেন্ড গ্রহণের জন্য), বিও আইডি নম্বর, ১২ সংখ্যার ই-টিআইএন নম্বর এবং যোগাযোগের ঠিকানাসহ অন্যান্য প্রাসঙ্গিক তথ্য রেকর্ড ডেটের আগে হালনাগাদ করতে বলা হয়েছে।
একই সঙ্গে কোম্পানিটি ব্রোকারেজ হাউস, ডিপি এবং ট্রেক হোল্ডারদের অনুরোধ করেছে যেন তারা মার্জিন লোনধারী বিনিয়োগকারীদের বিস্তারিত তথ্য প্রদান করেন—যারা ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের ক্যাশ ডিভিডেন্ড পাওয়ার যোগ্য।
রেকর্ড ডেটের পর মার্জিন লোনধারীদের বিস্তারিত তথ্য (শেয়ারহোল্ডারের নাম, বিও আইডি নম্বর, ক্লায়েন্ট অনুযায়ী শেয়ারহোল্ডিং অবস্থান, মোট প্রাপ্য ডিভিডেন্ড, প্রযোজ্য করহার ও নিট প্রাপ্য ডিভিডেন্ড) ২৮ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে সফট কপি আকারে ই-মেইল করতে হবে [email protected] অথবা [email protected]এই মেইলে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি