ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সবার কাছে খারাপ হলেও সে আমার সন্তানের বাবা: মো.তারেকের স্ত্রী
নিজস্ব প্রতিবেদক :নতুন রাজনৈতিক দল ‘আমজনতা দল’ নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্যসচিব মো. তারেক রহমান আমরণ অনশনে বসেছেন। তিনি গত মঙ্গলবার বিকেল থেকে নির্বাচন কমিশন ভবনের সামনে অনশন শুরু করেন এবং নিবন্ধন না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
অনশনরত তারেক রহমানকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তার স্ত্রী তামান্না ফেরদৌস শিখা। বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, তিন দিনের অনশনে তারেকের রক্তচাপ নেমে দাঁড়িয়েছে ৯৫/৫৫। তিনি লেখেন, “আল্লাহ এমন একটা জীবন কেন দিল আমাকে! বিয়ের সময় শরীফ ভাই বলেছিলেন, বিপ্লবীর স্ত্রী হওয়া মোটেও সুখের নয়—এখন সে কথার বাস্তবতা বুঝছি। গত দুই রাত আমিও ঘুমাতে পারিনি।”
আরেক পোস্টে তিনি জানান, “মানুষটা আপনাদের কাছে যতই খারাপ হোক, সে আমার সন্তানের বাবা। আমার সহ্যক্ষমতা এখন শূন্যের কোঠায়। তিন দিন না খেয়ে আছে সে। যে মানুষটা প্রতিদিন বাসায় ফিরে জিজ্ঞেস করত, কী রান্না হয়েছে; যে পোশাক না বদলে খেতে বসে যেত, সে আজ তিন দিন ধরে একটু পানি পর্যন্ত খায়নি।”
শিখা বলেন, রাজনীতিতে সমালোচনা থাকতে পারে, কিন্তু বর্তমান আচরণ অন্যায়। তিনি অভিযোগ করে বলেন, “২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন পরিচালনাকারী ইসির অন্যায়কে আপনারা প্রশ্রয় দিচ্ছেন। এই ইসি কীভাবে দেশের নির্বাচন পরিচালনা করে, সেটাই দেখার বিষয়।”
সমালোচকদের উদ্দেশে তিনি আরও বলেন, “আপনারা তাকে ‘আম তারেক’ বা ‘মধু তারেক’ যা-ই বলুন, তার অবদান আপনাদের থেকে শতগুণ বেশি। তাকে হেয় করে তার রাজনীতি শেষ করা যাবে না।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ