ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মোবাইল অ্যাপে ফেসবুকের বড় আপডেট
ডুয়া ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর ফেসবুক তাদের মোবাইল অ্যাপে চালু করেছে বহুল প্রত্যাশিত ‘ডিসলাইক’ (Dislike) বাটন। নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা পোস্ট বা মন্তব্যে ‘ডিসলাইক’ বোতাম ব্যবহার করে তাদের অসন্তোষ বা মতের ভিন্নতা প্রকাশ করতে পারবেন। তবে এটি এখনও সকল ব্যবহারকারীর ফোনে উপলব্ধ নয়। ব্যবহারকারীরা চাইলে ফেসবুক অ্যাপ আপডেট করে পরীক্ষা করতে পারেন যে, ফিচারটি তাদের ডিভাইসে চালু হয়েছে কি না।
প্রাথমিকভাবে ফেসবুক ‘অ্যানয়িং’ (Annoying) নামের একটি বোতাম চালু করেছিল, যা নিচের দিকে তীরচিহ্নযুক্ত ছিল। সাম্প্রতিক আপডেটে এটি সরাসরি ‘ডিসলাইক’ আইকনে পরিবর্তন করা হয়েছে।
ফেসবুকের পক্ষ থেকে এখনও নতুন বোতামটির বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা প্রকাশ করা হয়নি। এছাড়া, এই ফিচারটি বর্তমানে শুধুমাত্র মোবাইল অ্যাপে সীমিত, ওয়েবসাইটে এখনও এটি ব্যবহার করা যাচ্ছে না।
বিশেষজ্ঞরা মনে করছেন, এটি পরীক্ষামূলক পর্যায়ে চালু করা হয়েছে এবং ধীরে ধীরে সকল ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়া হতে পারে।
দীর্ঘদিন ধরে ফেসবুক ব্যবহারকারীরা ‘ডিসলাইক’ বাটনের দাবি জানিয়ে আসছিলেন। তারা চাইছিলেন, যাতে কোনো মন্তব্য বা পোস্টে অসম্মতি বা অসন্তোষ প্রকাশ করা যায়। এতদিন পর্যন্ত ফেসবুক শুধুমাত্র ইতিবাচক প্রতিক্রিয়ার ব্যবস্থা রাখত। নতুন এই ফিচার ইঙ্গিত দিচ্ছে, মেটা হয়তো ব্যবহারকারীদের মতপ্রকাশের ধরন আরও বহুমাত্রিক করতে চাইছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)