ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
শীতের মধ্যেই বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা
ডুয়া ডেস্ক : ঢাকাসহ সারাদেশে তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়ছে। বিভিন্ন জেলায় মৃদু শৈত্যপ্রবাহও চলছে। তবে আবহাওয়া অধিদপ্তর তাপমাত্রা বাড়ার সুখবর দিয়েছে। এছাড়া, আগামী বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে সংস্থাটি।
তার আগের দিন মঙ্গলবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, চুয়াডাঙ্গা, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড় ও মৌলভীবাজার অঞ্চলে রবিবার থেকে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ সোমবারও অব্যাহত থাকতে পারে। শীতের এমন তীব্রতা থাকবে মঙ্গলবারও। তবে বুধবার থেকে সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়ার আভাস দেয়া হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, রবিবারের মতো সোমবারও তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে। তবে আগামী বুধবার থেকে তাপমাত্রা আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর দেশের উত্তর-পূর্ব দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ দেয়া ৭২ ঘণ্টার পূর্বাভাসেও তিন দিন পর বৃষ্টির আভাস দেয়া হয়েছে। এ সময়ের প্রথম দিকে দেশের উত্তর-পূর্ব দিকে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন