ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
বোস্টন ইউনিভার্সিটিতে গবেষকদের জন্য ফেলোশিপ, আবেদন অনলাইনে
যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটির গ্লোবাল ডেভেলপমেন্ট পলিসি সেন্টার (GDP Center) আন্তর্জাতিক গবেষণা ও উন্নয়ন ক্ষেত্রে এগিয়ে যেতে আন্তর্জাতিক প্রি-ডক্টরাল ও পোস্ট-ডক্টরাল গবেষকদের জন্য ফেলোশিপ ঘোষণা করেছে। ফেলোশিপটির নাম ‘গ্লোবাল চায়না ফেলোশিপ প্রোগ্রাম ২০২৬’। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের যোগ্য গবেষকরা এতে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ: ১৯ ডিসেম্বর ২০২৫।
২০১৭ সালে শুরু হওয়া এই ফেলোশিপের মাধ্যমে ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের ৪০ জনেরও বেশি প্রি-ডক্টরাল ও পোস্ট-ডক্টরাল গবেষককে সহায়তা প্রদান করা হয়েছে।
সুযোগ-সুবিধা
*আকর্ষণীয় স্টাইপেন্ড (ভাতা) প্রদান করবে;
*প্রতি সপ্তাহে ২০ ঘণ্টা জিডিপি সেন্টারের গবেষণা প্রকল্পে কাজের সুযোগ;
*অতিরিক্ত ২০ ঘণ্টা স্বাধীন গবেষণার সুযোগ;
*গবেষণা, কনফারেন্স ও প্রশিক্ষণের জন্য আর্থিক সহায়তা থাকবে;
*বোস্টন ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক গবেষকদের সঙ্গে কাজের সুযোগ;
*প্রতি ফেলো তত্ত্বাবধায়কের কাছ থেকে নিয়মিত পরামর্শ ও পেশাগত সহায়তা পাবেন;
আবেদনের যোগ্যতা
*প্রি-ডক্টরাল ও পোস্ট-ডক্টরাল দুই ধরনের প্রার্থীর জন্য উন্মুক্ত;
*প্রি-ডক্টরাল আবেদনকারীদের যোগ্যতা/সমন্বিত পরীক্ষা সম্পন্ন করতে হবে ও গবেষণা প্রস্তাবনা অনুমোদিত হতে হবে;
*পোস্ট-ডক্টরাল আবেদনকারীদের ২০২৬ সালের আগস্টের মধ্যে তাদের থিসিস ডিফেন্ড করতে হবে;
*প্রার্থীদের চীনের বৈশ্বিক অর্থনৈতিক কার্যক্রম ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সম্পৃক্ত বিষয়ে আগ্রহ ও অভিজ্ঞতা থাকতে হবে;
*আফ্রিকা, ল্যাটিন আমেরিকা বা দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে অভিজ্ঞতা থাকা আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন;
*চীনা বা উল্লেখিত অঞ্চলের ভাষায় দক্ষতা থাকা বাঞ্ছনীয়;
প্রয়োজনীয় নথিপত্র
*জীবনবৃত্তান্ত (সিভি);
*কভার লেটার (১–২ পৃষ্ঠা);
*ওয়ার্কিং পেপার প্রস্তাবনা (১–২ পৃষ্ঠা);
*২টি রেফারেন্স লেটার;
আবেদনের প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। তবে প্রয়োজনীয় নথিপত্র একত্রে একটি পিডিএফ ফাইল করে পাঠাতে হবে। ই–মেইলের ঠিকানা [email protected]
আবেদনের শেষ তারিখ: আগামী ১৯ ডিসেম্বর ২০২৫।
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন...
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো